দেখা গেল আগের ছটপটে মিঠাইকে! তবে কি সব স্মৃতি ফিরে এলো মিঠাইয়ের? নীপা দিদির সাথে পুরনো মেজাজে মিঠাইকে দেখে খুশি ভক্তরা

সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যার মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। শুরুতেই টিআরপির শীর্ষে পৌঁছেছিল এই ধারাবাহিক। একটা সময় ৫৬ বার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। এই সময়ে দাঁড়িয়ে এইরকম জনপ্রিয় ধারাবাহিক আরও দুটো পাওয়া খুবই মুশকিল। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক।

ঘটনাচক্রে মিঠাইএর সঙ্গে সিদ্ধেশ্বর মোদকের নাতি সিদ্ধার্থের বিয়ে হয়। সিদ্ধার্থ ছিল একজন কর্পোরেট অফিসে চাকরি করা একেবারেই রুক্ষ মানুষ। তাকে দিনে দিনে একেবারে পরিবর্তন করে ফেলে মিঠাই। কর্পোরেট হাউসে চাকরি করা একজন চাকুরীজীবী থেকে তাকে ব্যবসায় যোগ দেয়ানো আর বর্তমানে পুলিশ অফিসার এই সবকিছুই হয়েছে মিঠাইয়ের জন্য। সম্প্রতি গল্পও অনেকটাই এগিয়ে গেছে প্রথমদিকে যে মিঠাইকে মেনে নিতেও অসুবিধা ছিল সিদ্ধার্থের এখন সেই মিঠাইকেই চোখে হারায় সে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

একদিকে মিঠাই শেষ হওয়ার জল্পনা অন্যদিকে মিঠাইয়ের স্মৃতি হারিয়ে যাওয়ার ঘটনা দুই মিলিয়ে বেশ মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মিঠাইয়ের ভক্তরা। ধীরে ধীরে স্মৃতি ফিরলেও কোন কিছুই আগের মত স্পষ্ট ভাবে মনে আসছে না মিঠাইয়ের। মিঠাইয়ের সেই খুনসুটি, হাসি খুশি মিষ্টি চেহারা, সবাইকে নিজের পাগলামি দিয়ে মাতিয়ে রাখা, উচ্ছে বাবুর সাথে প্রেম সবটাই খুব খুব মিস করছিলেন দর্শকরা।

শ্রীতমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ে মিঠাই। নানা রকমের প্ল্যান করে তাকে এই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে চলেছে সে। এর জন্য ছদ্মবেশও নিতে হয়েছে তাকে। আর এই সমস্ত কাজ করতে গিয়েই ধীরে ধীরে পুরনো ঘটনা ভুলে যাওয়া অনেক কথায় ভেসে উঠছে মিঠাইয়ের স্মৃতিতে। এভাবে কি সমস্ত হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাবে মিঠাই?

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

কোন একটি ধারাবাহিক দেখতে দেখতে সেই ধারাবাহিকের চরিত্র গুলিকেও দর্শকরা আপন করে নেন। তাদের ভালোবাসেন, দোষ করল সমালোচনায় মুখোর হয়ে ওঠেন। মিঠাই এমন একটা চরিত্র যেটি খুব ভালোভাবে দর্শকদের মন জয় করে নিয়েছে। তাই তার এরকম স্মৃতি ভ্রষ্ট অবস্থা বেশ দুঃখ দিচ্ছে দর্শকদের। তারা মনে প্রানে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব স্মৃতি ফিরে পা মিঠাই। সম্প্রতি একটি রিল ভিডিওতে মিঠাই আর নীপাকে একসাথে হাসি খুশি দেখে খুশি ভক্তরা।

Back to top button