উচ্ছে বাবুকে ছেড়ে ভাসুর সোমের সাথে উদ্দাম নাচ মিঠাইয়ের! ভাসুরের সঙ্গে ভাইয়ের বউয়ের এমন মিষ্টি সম্পর্ক দেখা যায় না কিন্তু মিঠাই করে দেখিয়েছে! আবার মিঠাইয়ের জয়জয়কার

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার ‘মিঠাই’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি পার্শ্ব অভিনেতা অভিনেত্রীদের দারুণভাবে জনপ্রিয়তা রয়েছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদ্রিত রায়কে। এছাড়া পার্শ্বর চরিত্রে অভিনয় করতে দেখা যায় বেশ কিছু জনপ্রিয় টেলিভিশনের মুখ।

তাদের মধ্যে অন্যতম হলো তন্বী লাহা রয়, ধ্রুবজ্যোতি সরকার, দিয়া মুখার্জি, উদয় প্রতাপ সিং, ঐন্দ্রিলা সাহা ফাহিম মির্জা, সৌরভ চ্যাটার্জি, কৌশম্বী মুখার্জী প্রমুখ। তবে এদের সকলের মধ্যেই মুখ্য অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়।

Mithai: 'আঁচল ছেড়ে দাও লোকে কি বলবে', মিঠাইয়ের আঁচল ধরে ফের রোমান্টিক 'ভিলেন' সোম!
তাদেরকে প্রায় সময় নানারকম রিল, ফটো, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। এর আগেও বহুবার একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে নানা রকম পোস্ট করেছেন অভিনেতা অভিনেত্রী। সম্প্রতি আবার একবার তাদের দুজনকে যুগলবন্দী করতে দেখা গেল একটি রেল ভিডিওতে যা দেখে তাদের ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সম্প্রতি শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠানে’র গান রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। বলা চলে তা এখন ট্রেন্ডে চলছে। আর সেই ভিডিওতেই তাদের দুজনকে একসঙ্গে রিল ভিডিও বানাতে দেখা গেছে। পর্দার সোম, মিঠাইকে মেনশন করে নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেছেন। একদিনের মধ্যে এই ভিডিওটি প্রায় ৩৩ হাজারের বেশি মানুষ পছন্দ করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Dhruba Jyoti Sarkar (@dhrubo.s)

প্রসঙ্গত অভিনেতা-অভিনেত্রী দুজনেই নাচে পারদর্শি তা দর্শকরা আগেই জানেন। অভিনয়ের পাশাপাশি তাদেরকে নিজেদের এই গুণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সামনে তুলে ধরতে আগেও দেখেছি সকলে। প্রসঙ্গত অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে দর্শক ছোটপর্দায় চিনেছে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে আর সৌমিতৃষাকে বহুবার নানা জায়গায় নাচের পারফরম্যান্স করতে দেখা গেছে।

Back to top button