দেবীপক্ষ শুরু পিতৃপক্ষের শেষে ভক্তদের জন্য বিশেষ চমক দিলেন সৌমিতৃষা..

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের একটি অন্যতম চ্যানেল জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে এখনো অব্দি সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো মিঠাই (Mithai)। বাংলা ধারাবাহিকের ইতিহাসে এমন ধারাবাহিক আর দুটো নেই। সবচেয়ে সফল ধারাবাহিকের তালিকায় সবার প্রথমেই আছে এই ধারাবাহিকের নাম।

এই ধারাবাহিকের সফলতা প্রাপ্তি পিছনে যে কারণগুলি রয়েছে তার মধ্যে অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার অনবদ্য অভিনয় এবং অন্যান্য প্রতিভা। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তার অভিনয় দর্শকদের মনে তাকে পাকাপাকি ভাবে স্থান করে দিয়েছে। ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও অভিনেত্রীকে এখনো ভোলেননি দর্শক মহল।

মিঠাই ধারাবাহিকটি শেষ হতে না হতেই অভিনেত্রীর অভিষেক ঘটেছে তার পরবর্তী কাজের জন্য। ধারাবাহিক শেষ করেই একেবারে মহানায়ক দেবের নায়িকা হিসেবে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। প্রধান চলচ্চিত্রের মধ্যে দিয়ে সিনেমায় ডেবিউ করতে চলেছেন এই অভিনেত্রী।

“প্রধান” চলচ্চিত্রের শুটিংয়ের জন্য কিছুদিন আগে পাহাড়ে বিচরণ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানে সুপারস্টার দেব এর সাথে চুটিয়ে শুটিং করতে ব্যস্ত তিনি। তার এতদিনকার শখ এতদিন কার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আর এর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং প্রতিভা। তবে এই দিন তাকে দেখা গেল অন্য মেজাজে। পিতৃপক্ষের শেষে অন্যভাবে ধরা দিলেন সৌমি।

আরও পড়ুনঃ কৃষ্ণার চক্রান্ত হলো না সফল! বিয়ের মণ্ডপে ঈশার জায়গায় পর্ণাকে সিঁদুর পড়ালো সৃজন!

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তার পরনে রয়েছে এটি হলুদ রঙের চুড়িদার। খোলা চুল এবং হালকা মেকআপে অসাধারণ লাগছে অভিনেত্রীকে। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন “পিতৃপক্ষের শেষ প্রহরে।” পুজোয় তাকে নানান রূপে দেখার জন্য এখন থেকেই উৎসুক তার ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button