ফের একসাথে প্রতীক সোনামণি! ক্যামেরার সামনে প্রিয় জুটিকে একসাথে দেখেই উচ্ছাস ভক্তদের

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ হলেন প্রতীক সেন ও সোনামণি সাহা (Sonamoni Saha)। ‘মোহর’ এবং এক্কা দোক্কা ধারাবাহিকে একসাথে দেখা গিয়েছে তাদের। মোহর ধারাবাহিকে একসাথে কাজ করার পরেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই জুটি।

মোহর এর মতো হিট মেগার প্রধান মুখ হিসেবে তাদের জনপ্রিয়তা বাড়লেও, টিআরপি তালিকায় সে-ভাবে দাগ কাটতে না পারায় মাত্র কয়েক মাসেই ইতি পড়েছে তাদের পরবর্তী ধারাবাহিক এক্কা-দোক্কায়। তবে সেসব মন খারাপের রেশ কাটিয়ে ফের নতুন ধারাবাহিককে একসাথে ফিরতে চলেছেন তারা।

কিছু দিন হল শেষ হচ্ছে সোনামণি সাহা, প্রতীক সেন, সপ্তর্ষি মৌলিক অভিনীত এই জনপ্রিয় মেগা এক্কা দোক্কা। টিআরপি-র খারাপ হাল ফেরাতে গল্পের ট্র্যাক বদল হয়েছিল, কিন্তু ‘সোনাতিক’ ম্যাজিকও শেষরক্ষা করতে পারেনি। তবে দর্শকরা আবারো তাদের একসাথে দেখতে চান। আর তাই দর্শকদের মনস্কামনা পূরণ করতে আবারো একসাথে হলেন সোনামণি প্রতীক।

ফের একসাথে দেখা গেল তাদের। তাদের দেখামাত্রই জমে উঠলো সাংবাদিকদের ভিড়। সেখানে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে প্রতীক সেন দর্শকদের উদ্দেশ্যে বলেন, ভালো গল্প পেলে আবারও একসাথে কাজ করব।

সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রীর আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অন্যান্য তারকাদের পাশাপাশি দেখা মিলল এই সোনাতিক জুটির। তাদের একসাথে দেখেই আনন্দে ভরে উঠল দর্শকদের মন। খুব তাড়াতাড়ি ফের নতুন কোন প্রজেক্টে তাদের এক সঙ্গে দেখতে চান ভক্তরা।

Back to top button