ভুল বোঝাবুঝি বাড়তে বাড়তে এবার গল্প শেষ হয়ে যাবে! সূর্যের রাগের কোনো শেষ নেই অযথা গল্প বাড়ানোর জন্য ভুল বোঝাবুঝির ট্র্যাক আনায় বিরক্ত প্রকাশ দর্শকের

নতুন বছর আসার সাথে সাথে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের তালিকাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর এখন বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য দীপার রসায়ন এই ধারাবাহিকে শুরুর প্রথম থেকেই দর্শকের কাছে দারুন ভাবে জনপ্রিয়। কিন্তু বর্তমানে তাদের দুজনের থেকেও নজর কেড়েছে তাদের দুই যমজ মেয়ে।
প্রথমত সূর্যর বন্ধু মিশকার চক্রান্তে সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে অনেকদিন। যা এখনো মেটার নামই করছে না। দর্শকরা প্রায় সময় নির্মাতাদের কাছে অনুরোধ করেন যে যত তাড়াতাড়ি সম্ভব যেন সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে মিশকার আসল মুখোশ খুলে পড়ে। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রাত দিন চর্চা হচ্ছে।
কিন্তু সম্প্রতি ধারাবাহিকের নায়ক সূর্যের চরিত্রটিও দর্শকদের কাছে বেজায় বিরক্তির কারণ হয়ে উঠছে। বহুদিন ধরে দীপার ওপর বিনা কারণে সূর্য মিথ্যে দোষারোপ করে যাচ্ছে। দীপা তাকে যতবার বোঝাতে এসেছে ততবার সে তাকে অপমান করেছে এমন কি তার মা লাবণ্য পর্যন্ত তাকে বুঝিয়ে উঠতে পারেনি। আর সেই ভুল বোঝাবুঝি দিন দিন বেড়েই চলেছে।
সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সূর্য দীপার ভুল বোঝাবুঝি আরো বেড়ে যাচ্ছে। প্রসঙ্গত কিছুদিন আগেই কিছু বিশেষ পর্ব হয়েছিল ধারাবাহিকের। যেখানে দেখা গিয়েছিল সূর্যর জন্মদিন উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল আর সেখানে সোনা এবং রুপা দুজনেই ছিল। তারপর সেখানে যখন সূর্য সোনা, রুপাকে কেক খাইয়ে দিচ্ছিল সেটা আড়াল থেকে দেখছিলো দীপা। কিন্তু হঠাৎই নিজের মাকে দেখতে পায় রুপা।
আর তাকে দেখে সে ছুটে মার কাছে এসে বলে রুপা মায়ের জন্য কেক এনেছে। আর উল্টোদিকে সোনাও তার ফুল মা কে দেখতে পায়। আর সে ছুটে তার ফুল মার কাছে যেতে চায়। সে সময় চোখ পড়ে দীপার ওপর সূর্যর। দীপা সরে যেতে চাইলেও সোনা কেকের ওপর পা দিয়ে পড়ে যাচ্ছিল তখন দীপা তাকে এসে ধরে। আর সূর্যর সামনে পরিষ্কার হয়ে যায় যে সোনার ফুল মা কে! সে অত্যন্ত রেগে যায় এবং সোনা যখন জানায় যে দীপা আগে ওদের বাড়িতে এসেছে সেটা সবাই জানে। সেটা শুনে সূর্য বাড়ির সবার ওপরও রেগে যায়।
সম্প্রতি যে প্রোমো সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে সূর্য সোনা এবং তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর বলছে যে সে যত তাড়াতাড়ি সম্ভব সোনাকে নিয়ে বিদেশে চলে যাবে। আর উল্টো দিকে সে তার স্কুলে গিয়ে টিসি চাইছে। তখন সোনা তার ফুলমার কাছে এসে অর্থাৎ দীপার কাছে এসে কাঁদছে আর বলছে ‘আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না’। এরপর সূর্য যখন সোনাকে নিতে আসে তখন দীপা বলে যে ‘অন্তত ফাইনাল পরীক্ষাটা দিতে দিন ওকে’। কিন্তু তখন সূর্য জানায় যে ‘আমার মেয়ের ব্যাপারে বাইরের লোকের থেকে আমি কোন উপদেশ নিতে চাই না’। তারপরেই সোনাকে দীপার কাছ থেকে নিয়ে চলে যায় সূর্য। আর তখনই রুপা তার মার কাছে আসে এবং বলে, যে ‘মা ডাক্তার বাবু কি ওই হিংসা নিয়ে অনেক দূরে চলে যাবে’?
View this post on Instagram
এটা দেখার পর দর্শকরা বেজায় চটেছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প নিয়ে। তার কারণ বহুদিন হয়ে গেল সূর্য দীপার ভুল বোঝাবুঝি চলছে। আর সেটা এবার মেটানোর দাবী করছিল দর্শক। কিন্তু যতদিন যাচ্ছে সেটা আরো বেশি করে ফুটে উঠছে। বিনা কারণে নায়ক নায়িকার মধ্যে এরকম ভুল বোঝাবুঝির রাবারের মতো টানার ফলে দর্শকরা বেজায় চটেছে ‘অনুরাগের ছোঁয়া’র উপর।

