অনুরাগের ছোঁয়ার নতুন চমকে হইচই দর্শকমহলে, তবে কি দীপার মৃত্যুতেই শেষ হবে সূর্যর ভুল বোঝা!
সূর্যর পরে এবার মেয়েদের অবহেলা সহ্য করতে না পেরে মৃত্যুকেই বেছে নিল দীপা!

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে জমে উঠেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু থেকেই ধারাবাহিক টিআরপিতে একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ধারাবাহিকটিকে। এখনো অব্দি সবার উপরে বিরাজ করছে এই ধারাবাহিক।
এ দিনের পর্বে দেখা যায় সূর্য দীপাকে কষ্ট দেওয়ার জন্য সোনা আর রুপাকে তার থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। এবং একটি স্কুলে তাদের ভর্তি করার ব্যবস্থা করে। সূর্য নিজেও সেখানেই থাকার পরিকল্পনা করে। শুধু দীপার থেকে আলাদা করে দেয় সোনা রুপাকে।
অন্যদিকে দীপা সহ পরিবারের প্রত্যেকে চিন্তায় চিন্তায় নাজেহাল হয়ে যায়। পুলিশে অবধি যেতে বাধ্য হয় তারা। কিন্তু সেখানে গিয়েও তেমন আশার আলো দেখতে পায় না তারা। দীপা কখনও রুপাকে ছেড়ে থাকেনি। কষ্টে দুঃখে ভেঙ্গে পরে দীপা। অন্যদিকে প্রতিশোধ নিতে নিজের জায়গায় অনর সূর্য।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পড়ে স্কুলের বেঞ্চে বসে আছে সোনা আর রুপা। তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, যদি তারা মায়ের কাছে ফিরে যায় বা মায়ের সঙ্গে যোগাযোগ করে তাহলে সূর্য নিজের ক্ষতি করে ফেলবে।
অন্যদিকে দীপা ছুটতে ছুটতে আসে সোনার রুপার স্কুলে। সেখানে স্কুলের দারোয়ান তাকে ঢুকতে দেয় না। দীপা, জোর করে ঢুকে পৌঁছে যায় সোনা রুপার কাছে। কিন্তু সোনা রুপা দীপাকে মা বলে মানতে অস্বীকার করে। বর্তমানে দীপা সম্পূর্ণ একা তার জীবনে ওই দুটো বাচ্চা ছাড়া আর কিছুই নেই। ওরা যখন অস্বীকার করলো তখন দীপা ঠিক করে নেয় সে আর নিজের জীবন রাখবে না। চলন্ত গাড়ির সামনে পড়ে একটা বড়সড়ো অ্যাক্সিডেন্ট ঘটে তার। তবে কি এভাবেই মৃত্যু ঘটবে দীপার?
View this post on Instagram

