সিরিয়াল কিলারের কবলে সোনা রূপা, অসুস্থতার মধ্যেই বিপদের আঁচ পেল দীপা! কী ঘটতে চলেছে এবার?
ভয়ংকর সিরিয়াল কিলারের কবলে সোনা রুপা, এই বিপদের হাত থেকে তাদের কিভাবে রক্ষা করবে দীপা?

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chhowa)। গত সপ্তাহে প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই বাংলা ধারাবাহিক (Bengali Serial)। তবে একদম প্রথম দিন থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। এই ধারাবাহিটির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে সোনা এবং রুপা।
এক্সিডেন্ট এর পর যখন থেকে দীপা হসপিটালে সূর্যের তত্ত্বাবধানে এসেছে তখন থেকে একবারের জন্যও সূর্য চোখের আড়াল করেনি তাকে। গোটা রাত তার পাশে বসে তার সেবা শুশ্রষা করে গিয়েছে সূর্য। এরপর সকাল হতেই সোনা রুপার কাছে যায় সূর্য। আর সেখানেই যাওয়ার সময়ই আরো এক পেশেন্ট আসে তার কাছে আর তখনই সে জানতে পারে এক ভয়ঙ্কর বিষয়।

এক ভদ্রলোক সূর্যকে জানায় তার স্ত্রী না খেয়ে দেয়ে কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে গেছে কারণ এক সিরিয়াল কিলার তার মেয়েকে কিডন্যাপ করেছে। এই সিরিয়াল কিলার কোন কারণ ছাড়াই বাচ্চাদের কিডন্যাপ করে তাদের খুন করে দিচ্ছে। এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় সূর্য আর ছুটে যায় সিস্টার মার্গারেট এর কাছে।
এরপর সিস্টার মার্গারেটকে সেই বিষয়ে সচেতন করে সোনা রুপাকে নিয়ে বাড়ি চলে যায় সূর্য। বাড়ি যাওয়ার পথে এক অপরিচিত লোকের সাথে দেখা হয় তার সে নিজেকে সূর্যের বাড়ির মালি বলে পরিচয় দেয়। এরপর সূর্যের সাথেই তাদের বাড়িতে এসেই ওঠে ওই মালি। অন্যদিকে ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে দীপার। সে সোনা রুপাকে দেখার জন্য পাগলামি করতে থাকে।
অন্যদিকে মালি এসেই বাগানের কিছু ভালো ফুল ছিড়ে ফেলে। সোনা রুপা মালিকে দেখে বেশ ভয় পায়। সূর্যেরও ঐ লোকটার ওপর সন্দেহ হয়। তবে সেই দিকে সে বিশেষ পাত্তা না দিয়ে সোনা উপার জন্য খাবার বানাতে থাকে। এরপর সিস্টার মার্গারেট সূর্যকে ফোন করলে ফোনে পায়না কারণ সেই মালি সূর্যের বাড়ির সমস্ত তার কেটে দিয়েছে। বোঝাই যাচ্ছে এই মালিই সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার। আর তার টার্গেট সোনা রুপা। এবার তার হাত থেকে দীপা কিভাবে সোনা রুপাকে রক্ষা করবে সেটাই দেখার পালা।
View this post on Instagram

