বিয়ের খবর নেই এদিকে হাজির হল শৈল মায়ের ছেলে! গৌরী এলোর নতুন প্রোমো দেখে অবাক ভক্তরা
আসছে শৈলর ছেলে, জানেন এই নতুন অভিনেতার আসল পরিচয়! জানুন কে আসছে শৈল মার ছেলে হয়ে

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে গৌড়ি এলো (Gouri Elo)। প্রায় প্রত্যেক সপ্তাহেই স্লট দখল করছে এই ধারাবাহিক। এই ধারাবাহিক যেমন প্রশংসাও কুড়িয়েছে তেমনি অন্যদিকে ভয়ঙ্কর সমালোচনার শিকার হয়েছে স্বর্ণেন্দু সমাদ্দারের ধারাবাহিক গৌরী এলো। সব কিছু পেরিয়ে বর্তমানে ছেয়ে গেছে তারার জাদু।
উদয় হলো শৈলজার ছেলে
সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। এখানে দেখা যাচ্ছে সেই আগের মতন সাজে দাঁড়িয়ে রয়েছে শৈল মা। চারিদিক থেকে ভেসে আসছে জয়ধ্বনি। তিনি নিজেও বলছেন সবাই যেন তার জয়জয়কার করে। আবারো ঠিক আগেই রূপে আগের অঙ্গভঙ্গিতে উপস্থিত হয়েছেন তিনি।
তখন তারা তার আচল টেনে ধরে আর তাকে বন্ধু বলে সম্বোধন করে। তখন শৈল তারাকে ধমক দিয়ে বলে তাকে যেন কখনো সে বন্ধু বলে না ডাকে সে সবার শৈল মা। তারা তখন তাকে বলে “তোমায় মা বলার লোক এলো বলে।” সেই শুনে তারার গায়ে হাত তুলতে যায় শৈলজা। কিন্তু গৌরী এসে তারাকে আগলে নেয়। আর তখনই ধারাবাহিকে আগমন ঘটে এক নতুন মুখ ব্যক্তির যে শৈলকে মা বলে ডেকে ওঠে।
অভিনেতার আসল পরিচয়
গোটা প্রোমো জুড়ে কেবল রহস্য আর রহস্য। হঠাৎ কিভাবে আবার আগের মতন হয়ে গেল শৈল? আর কোথা থেকেই বা আসলো তার ছেলে? তবে এসবের মাঝে যে জিনিসটি দর্শকদের নজর কেড়েছে সেটা হচ্ছে শৈল মা এর ছেলে। এর আগে তেমন ভাবে কোন ধারাবাহিকে দেখা মেলেনি তার। দর্শকরা কি চিনতে পেরেছেন তাকে?
অনেকেই হয়তো তাকে চিনতে পেরেছেন, কারণ হয়তো চেনা চেনা ঠেকছে আবার অনেকে একেবারেই ঠাওর করতে পারছেন না। শৈল মায়ের ছেলে রূপে ধারাবাহিকে প্রবেশ করলেন ডান্স বাংলা ডান্সের গত সিজনের উইনার সবার প্রিয় অর্ণব চক্রবর্তী। নৃত্য শিল্পী হিসেবে সেরার সেরা অর্ণব এবার অভিনেতা হিসেবে দর্শকদের কাছে কত নম্বর পায় সেটাই দেখার বিষয়।


