আবার পর্দায় ফিরছেন শোলাঙ্কি, ‘পৃথা’ চরিত্রে নতুন রূপে ফিরছেন গাঁটছড়ার খড়ি! খবর সামনে আসতেই খুশি ভক্তরা

বাংলা টেলিভিশনের (Television) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। সেই কোন ‘ইচ্ছেনদী’ (Icche Nodee) সিরিয়াল (Bengali Serial) থেকে শুরু হয়েছিল তার পথ চলা। তারপর বিগত কয়েক বছর ধরে ভালোই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে একথা খুব কম মানুষই জানেন যে, শোলাঙ্কি কিন্তু মোটেও অভিনেত্রী হতে চাননি।
আজকের দিনে নিজগুণে ব্যাপক জনপ্রিয়তা পেলেও একটা সময় তিনি অভিনয় জগতে আসার কথা ভাবেননি। তবে টলিউডে পা রাখার পর থেকে ইচ্ছেনদী, ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী থেকে শুরু করে স্টার জলসার ‘গাঁটছড়া’র মত ধারাবাহিকে কাজ করেছেন শোলাঙ্কি। এসবের মধ্যে ‘ইচ্ছে নদী’র মেঘনা এবং ‘গাঁটছড়া’র খড়ি চরিত্র দুটি দারুন জনপ্রিয়তা পেয়েছে।
খুব বেশিদিন হয়নি গাটছড়া ধারাবাহিকটি ছেড়েছেন অভিনেত্রী সোলাঙ্কি। স্টার জলসার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল তার। এছাড়াও বহুদিন ধরে টানা শুটিং করার জন্য দেশ গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাই নিজেকে একটু সময় দিতে, পরিবারের সাথে সময় কাটাতে আর অভিনয় কন্টিনিউ করেননি অভিনেত্রী।
টেলিপাড়ার পাশাপাশি টলিউডেও তার অবাধ বিচরণ। পা রেখেছেন ওয়েব সিরিজের দুনিয়াতেও। এর আগে শোলাঙ্কিকে দেখা গেছে মন্টু পাইলট ওয়েব সিরিজে অভিনেতা সৌরভ দাসের বিপরীতে। জানা যাচ্ছে একটি নতুন ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী সিরিজে দেখা যাবে তাকে। রাহুল পরিচালিত কিসমিস ছবি দর্শক মহলে বেশ প্রশংসা পেয়েছে।
যে নতুন সিরিজটি আসতে চলেছে সেখানে শোলাঙ্কির চরিত্রের নাম হবে পৃথা। মন ভাল করা দেওয়া একটি গল্পকে ঘিরে তৈরি হবে এই সিরিজ। শুধু শোলাঙ্কি নন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে অভিনয় করতে দেখা যাবে এই সিরিজের। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনসূয়া মজুমদার, ঐশ্বর্য সেনকে। চিত্রনাট্য ও প্রি- প্রোডাকশনের কাজ শেষ হলে জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে সিরিজের শুটিং।

