আর রইল না জল্পনা, এবার ‘গাঁটছড়া’ ছাড়ার কথা ঘোষণা করলেন পর্দার খড়ি অর্থাৎ সোলাঙ্কি

কিছুদিন আগেই টলি পাড়া থেকে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে শোলাঙ্কি রায় নাকি গাঁটছড়া ছেড়ে দিতে চলেছেন। খোদ নায়িকাই নাকি সিরিয়াল ছেড়ে দেবেন। তাহলে সেক্ষেত্রে কি নতুন কেউ আসবেন তাঁর জায়গায় নাকি ধারাবাহিকটাই শেষ হয়ে যাবে এই নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তবে এতদিন অব্দি কোন নিশ্চয়তা ছিল না এই তথ্যের। কারণ এমন অনেক গুঞ্জনই শোনা যায় যেটি পরবর্তী তার সত্যি হয় না।
গাঁটছড়া ধারাবাহিকটি স্টার জলসার বর্তমানের অন্যতম পুরনো ধারাবাহিক। আগে টিআরপি টপার হলেও এখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমেছে। আর তার রেশ ধরেই শোনা যায় এই ধারাবাহিক নাকি শেষ হচ্ছে এবং নায়িকা নিজেই নাকি এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন। তবে এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
বেশ কিছুদিন ধরেই গাঁটছাড়া ধারাবাহিকটি খড়িহীন হয়ে পড়ার আশঙ্কায় ভুগছিলেন দর্শকরা। এবার তাদের সেই ভয় কে সত্যি করেই ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী। চলতি বছরেই স্টার জলসার সঙ্গে সোলাঙ্কির সমস্ত চুক্তি শেষ হয়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছিল দর্শকদের।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় এই অভিনেত্রী। আর তিনি এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তার ধারাবাহিক ছাড়ার বিষয়টি প্রকাশ করলেন। অর্থাৎ এবার এখানে আর কোন জল্পনা বা রটনার জায়গা রইল না। তার পরিবর্তে নতুন কোন নায়ক বা নায়িকা আসছে কিনা সেই নিয়ে এখন অব্দি জল্পনা রয়েছে।
এই ধারাবাহিক নিয়ে এখন অনেক কিছুই ধোঁয়াশার মুখে। আর সোলাঙ্কি ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর ধারাবাহিক টি আদেও কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন তুলছে দর্শকরা। আদৌ কি কোন নতুন নায়ক-নায়িকা আসবে নাকি এইখানেই যাত্রা শেষ করবে গাটছড়া। এখন সেটাই দেখার বিষয়।

