আবার ফিরলো খড়ি! শোলাঙ্কিকে খড়ি রূপে ফিরতে দেখে দারুন খুশি দর্শক মহল!

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে গাঁটছড়া (Gatchara)। এই ধারাবাহিকের খড়ি চরিত্রে অভিনয় করে বিরাট সাফল্য অর্জন করেন অভিনেত্রী শোলাঙ্কি রায়।

মাঝে ধারাবাহিকের সাথে চুক্তি শেষ হয়ে যায় এই অভিনেত্রীর। তারপর সেই চুক্তি আর দীর্ঘায়িত করতে আগ্রহী ছিলেন না তিনি। কারণ দীর্ঘদিন টানা কাজ করে তিনি এবার একটু নিজের সাথে সময় কাটাতে চাইছিলেন। ফলে ধারাবাহিক থেকে বিদায় নিতে হয় খড়িকে।

Gaatchora Full Episode, Watch Gaatchora TV Show Online on Hotstar

শোলাঙ্কি ধারাবাহিক ছেড়ে দেওয়ায় ধারাবাহিকের টিআরপি ভীষণভাবে পড়ে যায়। নিজের জায়গা হারায় এই মেগা। এরপরে শোলাঙ্কির জায়গায় যেই আসুক না কেন, কেউই মন জিতে নিতে পারেনি দর্শকদের। কিন্তু আবার শোনা গেল শোলাঙ্কির প্রত্যাবর্তনের খবর, আর সেই খবর নিজেই দিলেন তিনি!

এর মাঝে অভিনেত্রী বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন। একবার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন খড়িকে তিনি মিস করেন না। আর সেই কথা নিয়েই বিতর্ক চলেছিল তুঙ্গে। তবে সেটা ভুল প্রমাণিত করে আরো একবার গাঁটছড়ায় ফিরছেন তিনি!

Gourab Chatterjee-Solanki Roy starrer 'Gaatchora' completes 1 year - Times of India

সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, “খড়ি হয়ে কাটানো প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করেছি, ধন্যবাদ গাঁটছড়াকে এত ভালবাসা দেয়ার জন্য। যদিও বর্তমানে আমি এই ধারাবাহিকের অংশ নই, তবুও খড়ি সবসময় আমার হৃদয়ে থাকবে।” অর্থাৎ এখান থেকে এটুকু স্পষ্ট ধারাবাহিকে না ফিরলেও এই ধারাবাহিকটি নিয়ে এবং তার চরিত্রটিকে নিয়ে তিনি আজও গর্বিত।

solanki

Back to top button