এবার সত্যিই শেষ হচ্ছে ‘সোহাগ জল’! নতুন গল্প নিয়ে ফিরছেন অভিনেতা হানি বাফনা, বিপরীতে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী! খবর সামনে আসতেই খুশি ভক্তরা

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে একটি ধারাবাহিক শেষ হওয়ার দারুন ভাবে জল্পনা চলছে সোশ্যাল মিডিয়াতে। মাত্র কয়েক মাস হয়েছে এই ধারাবাহিক শুরু হয়েছে তারই মধ্যে শেষ হয়ে যাওয়ার জল্পনা রীতিমতো মন খারাপ করে দিয়েছে দর্শকদের। প্রসঙ্গত জি বাংলার ‘সোহাগ জল’ ধারাবাহিকের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার জল্পনার আগেই খবর এলো যে অভিনেতা আসতে চলেছেন নতুন গল্পে।

Bengali film

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা হানি বাফনা এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। বিয়ের পরে আলাদা হয়ে যাওয়ার পর আবার একবার ভালোবাসা ফিরে আসার গল্পই দেখানো হয়েছে এই ধারাবাহিকে। কিন্তু শুরুর কয়েক দিনের মধ্যেই দারুণভাবে কটাক্ষ হয়েছে সোহাগ জল নিয়ে।

Bengali film

ধারাবাহিকের গল্পে প’র’কী’য়া দেখিয়ে সমাজকে প্রভাবিত করার দোষারোপ উঠেছে জি বাংলার এই ধারাবাহিকের উপর। তাই শেষ হয়ে যাওয়ার জল্পনার মধ্যেই খবর সামনে আসছে ধারাবাহিকের নায়ক হানি বাফনা আসতে চলেছেন নতুন অবতারে। শোনা যাচ্ছে খুব শিগগিরই অভিনেতা হানি বাফনাকে দেখা যাবে বড় পর্দায়।

Bengali film

ছোট পর্দা ছেড়ে এবার বড় পর্দায় কাজ করছেন হানি বাফনা। বিপরীতে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। সূত্র মারফত খবর সিনেমার গল্পের প্রেক্ষাপট হতে চলেছে ৯০ এর দশকের চলচ্চিত্র নিয়ে। তবে সেই খবর যতদিন না সামনে আসছে কেউ নিশ্চিত হয়ে কিছু বলতে পারছে না।

Bengali film

তবে টি আর পি কম থাকার জন্য যে সোহাগ জল শেষ হয়ে যাচ্ছে এই খবর রীতিমতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যার ফলে সোহাগ জলের ভক্তদের বেজায় মন খারাপ। এরই মধ্যে অভিনেতা হানি বাফনার অন্য একটি কাজের খবর এবং নিজেদের প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখার জল্পনা সামনে আসতেই খুশি হয়ে গেছে তার ভক্তরা।

Back to top button