‘ছিঃ! কোন কলেজে ছাত্রীরা এভাবে শিক্ষকের সঙ্গে…’ শিক্ষক-ছাত্রীর অ’শালীন নাচ! ‘দুলারী’তে প্রফেসর-ছাত্রীর দৃষ্টিকটু নাচে ক্ষুব্ধ দর্শকমহল!

জি বাংলার পর্দায় সম্প্রতি শুরু হওয়া অন্যতম নতুন ও চর্চিত ধারাবাহিক হলো ‘দুলারী’। গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকে মূল চরিত্র দুলারীর ভূমিকায় অভিনয় করছেন দেবপ্রিয়া বসু, আর তাঁর বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যকে। ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন কথা চক্রবর্তীও। মাত্র কয়েক সপ্তাহ আগেই সম্প্রচার শুরু হওয়া এই নাটকটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে, তবে গল্পের পাশাপাশি এটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছে।

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে ‘দুলারী’ ধারাবাহিকের একটি আসন্ন পর্বের ঝলক পোস্ট করা হয়, যা দেখার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র চর্চা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলেজের একটি অনুষ্ঠানে প্রফেসর ঋদ্ধ এবং ছাত্রী অনুসার মধ্যে একটি ডুয়েট নাচ পরিবেশন করা হচ্ছে। সেই নাচের বেশ কিছু মুহূর্ত ও দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওটি সামনে আসার পরপরই দর্শক মহলে ট্রোল ও হাসাহাসির বন্যা বয়ে গিয়েছে। কলেজের একজন শিক্ষকের সঙ্গে তাঁরই ছাত্রীর এরকম ঘনিষ্ঠ নাচ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেটিজেনদের এক বিরাট অংশ। সমাজমাধ্যমের কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করছেন যে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার যে শ্রদ্ধার সম্পর্ক থাকে, পর্দায় এই ধরনের পরিবেশনায় তার অপমান হচ্ছে।

অধিকাংশ দর্শকের মনেই প্রশ্ন উঠেছে যে, বাস্তবে কি আদৌ একটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রীর মধ্যে এমন রসায়ন দেখা যায়? টিভির পর্দায় বিনোদনের নামে সম্পর্কের এই রূপ প্রদর্শন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। টিচার-স্টুডেন্ট সম্পর্কের এই ধরনের চিত্রায়ন দর্শকদের একাংশের একেবারেই পছন্দ হয়নি।

আরও পড়ুনঃ হাসপাতালে মৃ’ত্যুর সঙ্গে লড়ছে শ্রীনিবাস! ঝিনুক-রাজুর সম্পর্ক সহ্য হলো না সম্রাটের! ঈর্ষার বশে ঘটাল র’ক্তার’ক্তি কাণ্ড! দুর্ধর্ষ আজকের পর্ব

সামাজিক মাধ্যম জুড়ে এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিরিয়ালের মাধ্যমে সমাজকে ঠিক কী বার্তা দিতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ? টিআরপি বাড়ানোর তাগিদে কিংবা নাটকীয়তা তৈরি করতে গিয়ে শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের যে পবিত্রতা ও মার্জিত রূপ সমাজে প্রচলিত, তা এভাবে ক্ষুন্ন করা উচিত নয় বলেই মনে করছেন অধিকাংশ বাঙালি দর্শক।

Back to top button