মৃ ত্যুশয্যায় সূর্যর কাছেই গেল দীপা! সূর্য কি পারবে দীপাকে বাঁচাতে? রইল আজকের বিশেষ পর্ব

সূর্যের কাছেই হবে দীপার চিকিৎসা, দীপার অবস্থা দেখে রীতিমত ভয় পেয়ে গেল সূর্য!

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। একদম শুরুর দিনটা থেকেই থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। বর্তমানে ধারাবাহিকের দর্শকরা অপেক্ষা করছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার মিল দেখার জন্য। বর্তমানে ধারাবাহিটির মধ্যমণি হয়ে উঠেছে সোনা এবং রুপা।

সম্প্রতি দেখা যায় সোনা রুপা অস্বীকার করে দীপাকে। ফলে সিস্টার মার্গারেট তাকে স্কুল থেকে বের করে দেয়। এরপর প্রত্যেকে তাকে ছেলে ধরা ভাবতে থাকে আর মারধর করে। সেখান থেকে বেরিয়ে দীপা চলে আসে মন্দিরে। দীপার ঠাকুরকে বলে তাকে আর তার সোনা রুপার কোন প্রয়োজন নেই তাই এই জীবন তার না রাখাই শ্রেয়।

এই বলে অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে দীপা। মনে মনে ভাবতে থাকে যাদের জন্য এতদিন ধরে এত কষ্ট সহ্য করেও বেঁচে ছিল তারাই যখন আর দীপাকে চায় না তখন আর তার বেঁচে থেকে লাভ নেই। তখনই পিছন থেকে একটি বড় গাড়ি এসে দীপাকে সজরে ধাক্কা মারে আর দীপা ছিটকে পরে রাস্তায়।

এই অ্যাক্সিডেন্টের খবর জানতে পারে সিস্টার মার্গারেট। সঙ্গে সঙ্গে সে ছুটে যায় আর দেখে সেই মেয়েটি গাড়ির ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাকে হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করে দেয় সিস্টার আর তারপর চলে আসে তার মিশনে। মায়ের এক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে অজ্ঞান হয়ে যায় রূপা।

অন্যদিকে সবাই মিলে দীপাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। তাকে নিয়ে আসা হয় সূর্যের কাছে। দীপাকে দেখার আগেই সূর্যের ফোনে ফোন ঢোকে মার্গারেটের। সে জানতে পারে অসুস্থ হয়ে পড়েছে রুপা। অন্য ডাক্তারের হাতে দীপার ভার দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সূর্য তবে যাওয়ার সময় সে বুঝতে পারে তার খুব কাছের মানুষ তার আশেপাশে রয়েছে। সূর্য যখন জানতে পারবে দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন কি করবে সে?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button