“লাঠিসোঁটা নিয়ে তেড়ে এসেছিল….” ভয়ঙ্কর দিনের কথা বললেন গায়িকা ইমন চক্রবর্তী!

বসন্ত আসতেই প্রকৃতির অন্য মেজাজ। আর বসন্ত মানেই সমাজে বসন্ত উৎসব। রঙ-আবির-গানের তালে মেতে উঠবেন সবাই।স্কুল-কলেজ-মফস্বলে তোড়জোড় শুরু হয়েছে বসন্ত উৎসবের। প্রতি বছরের মতো এবছরেও বসন্ত উৎসবের আয়োজন করছেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। পুরনো বছরের বেশ কিছু অভিজ্ঞতা ভাগ করে নিলেন গায়িকা।

দোলের মরশুমে লিলুয়ার ‘বসন্ত উৎসব’ বিশেষ জনপ্রিয়। গায়িকা ইমন চক্রবর্তী এই উৎসবের অন্যতম কাণ্ডারী। তিনি সংবাদমাধ্যমকে জানান, এই বসন্ত উৎসব শুরু হয় তাঁর মায়ের হাত ধরে। তাঁর মা বাড়ির সামনের গলিতে খাট পেতে ছাত্র দের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠান এখন চালান ইমন নিজে।

মায়ের শুরু করা অনুষ্ঠানের দায়িত্ব এখন নিজের কাঁধে তুলে নিয়েছেন ইমন। তাঁর পরিচিতির হাত ধরে অনুষ্ঠানে স্পনসর আসে। তবে, অনুষ্ঠানের টাকা নিজেদের উপার্জনের খাতায় তোলেন না ইমন ও তাঁর টিম। এই টাকা যায় সামাজিক খাতে। দরিদ্র মানুষের জন্য। ইমন সগর্বে জানালেন সেই কথা।

বসন্ত উৎসব করার জন্য কখনও বাধা আসেনি? ইমন বলেন, এমন সমস্ত অভিজ্ঞতা হয়েছে যা নিয়ে একটা বই লিখে ফেলতে পারবেন তিনি। কখনও তুমুল বৃষ্টি তো কখনও স্থানীয় গুন্ডাদের দৌরাত্ম্য। কখনও লাঠিসোটা নিয়ে মারতে এসেছিল গুন্ডারা। কিন্তু এতকিছুর পরেও উৎসব বন্ধ হয়নি। প্রতিটা বছর সাড়ম্বরে আয়োজিত হয় উৎসব।

ছদ্মবেশ নিয়ে গেস্ট হাউসের ঠিকানা পেল সৃজন, ওস্তাদজীর ডেরায় ঢুকতে প্রস্তুত পর্ণাসহ গোটা দত্ত পরিবার

এবছরও বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে বসন্ত উৎসবে। আসছেন পদ্মভূষণ ঊষা উত্থুপ-সহ অন্যান্যরা। স্বনামধন্য গায়িকা ঊষা দি আসতে রাজি হয়েছেন বলে বিশেষ খুশি ইমন। তিনি ছাড়াও থাকছেন অন্যান্য অনেক নামকরা শিল্পীরা। ৯ মার্চ জাঁকজমকপূর্ণ বসন্ত উৎসব নিয়ে প্রস্তুত ইমন চক্রবর্তী।

Back to top button