রাত আটটায় আসছে ‘নিম ফুলের মধুর’ প্রতিপক্ষ! নতুন ধারাবাহিকে ফিরছেন ‘গুড্ডি’ খ্যাত শ্যামোপ্তি!

নতুন বছরের শুরু থেকেই জলসা পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক। ‘চিনি’-র (Chini) পর ফের নতুন মেগা সিরিয়াল আসতে চলেছে জলসা পর্দায়। ইতোমধ্যে টেলিভিশনে একের পর এক নতুন সিরিয়ালের মহড়া লেগেছে। টিআরপিতে (TRP) পিছিয়ে থাকা ধারাবাহিকগুলিতে সরিয়ে নতুনরা জায়গা করে নিচ্ছে স্বাচ্ছন্দে।

সদ্য জি বাংলার(Zee Bangla) পর্দায় প্রকাশ পেয়েছে নতুন ধারাবাহিক ‘যোগমায়ার’ (Jogomaya) প্রোমো। ‘তুঁতে’ খ্যাত সৈয়দ আরফিন ও টেলিভিশনের জনপ্রিয় মুখ নেহা আমনদীপ রয়েছেন মুখ্য ভূমিকায়। এই ধারাবাহিকের গল্প একজন আইএএস অফিসার হয়ে ওঠার। আরফিন ও নেহার জুটি বিশেষ প্রশংসা পাচ্ছে দর্শক মহলে।

স্টার জলসার টিআরপি তালিকায় বর্তমানে চূড়ান্ত ফ্লপ ধারাবাহিক রাত আটটার ‘তুমি আশেপাশে থাকলে’। কানাঘুষো খবর, যে নতুন ধারাবাহিকটি আসতে চলেছে তা দেখানো হবে এই স্লটেই। তথা
রাত আটটার ‘নিম ফুলের মধু’ শীঘ্রই পেতে চলেছে তার নতুন প্রতিপক্ষ। এর জন্য তুমি আশেপাশে থাকলের সময় বদল হতে পারে বলেও খবর।

স্টুডিও সূত্রে খবর, নতুন ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন ‘গুড্ডি’ ধারাবাহিক খ্যাত নায়িকা
শ্যামোপ্তি মুডলি। আর শ্যামোপ্তির সঙ্গে জুটিতে থাকবেন নায়ক নীল ব্যানার্জি। নতুন এই মেগার খবর ছড়িয়ে পড়তেই উন্মোদনা শুরু দর্শক মহলে।

খবর মিলছে, ব্লুজ প্রোডাকশনের তরফে নতুন এই ধারাবাহিকটি আসতে চলেছে। এর প্রোমো শ্যুট হবে চলতি মাসের মধ্যেই। পরের মাসে দেখা যাবে নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। অর্থাৎ আর মাত্র
কিছুদিন পরেই ধারাবাহিকটি সম্বন্ধে জানতে পারবেন দর্শক।

Back to top button