টানটান উত্তেজনাময় আজকের পর্ব! অরুণাভর পর্দা ফাঁ’স করলো শ্যামলী!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের মনে বেশ অন্যতম জায়গা দখল করেছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান আকর্ষণ হচ্ছে নায়িকা শ্যামলী। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। বর্তমানে টানটান উত্তেজনায় ভরে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, অনিকেতের সাহায্য করতে গিয়েই শ্যামলীকে পড়তে হয় অরুণাভর বন্দু’কের নিশানায়। কোনরকম বিচার বিবেচনার না করে শুধুমাত্র নিজের পিঠ বাঁচাতে শ্যামলের বুক লক্ষ্য করে গুলি ছোড়ে অরুণাভ। ডাক্তার জানিয়ে দেয়, শ্যামলীকে বাঁচানো এক কথায় অসম্ভব। যেটা শোনার পর রীতিমত পাগল হয়ে যায় অনিকেত। সে মহেশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করে। ১০০ ঘরা জল মহাদেবের মাথায় ঢালে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৫ আগস্ট (Kon Gopone Mon Bhesechhe Today Episode 5 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, হাজার বিপত্তি পার করেও নিজের সাধনায় অবিচল থাকে অনিকেত। ১০০ ঘরা জল মহেশ্বরের মাথায় ঢেলে নিজের সাধনা সম্পন্ন করে সে। অন্যদিকে ডাক্তাররা শ্যামলীর বেঁচে থাকার সমস্ত আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই ঘটে যায় মিরাকেল। নতুন করে প্রাণের সঞ্চার হয় শ্যামলীর দেহে। ঠিক যেন নতুন জন্ম হয় তার। সেই কথাই ডাক্তার জানায় অনিকেতকে।

শ্যামলী ঠিক আছে সে চোখ মেলে তাকিয়েছে, এটা শোনা মাত্রই সবকিছু ফেলে সে হাসপাতালে ছুটে যায়। ছেলের মন শ্যামলীর প্রতি দুর্বল হয়ে গিয়েছে এটা খুব ভালোভাবেই বুঝতে পারে অপরাজিতা। কিন্তু কোনভাবেই বিশ্বাস করতে চায় না সে। তার অবাক লাগে, যে অহনার জন্য অনিকেত একদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেই অহনা সামনে থাকা সত্ত্বেও অনিকেত শ্যামলের জন্য এত উতলা হয়ে উঠেছে!

জ্ঞান ফিরতেই সত্যিটা বলে দিলো শ্যামলী

এদিকে স্যারকে দেখতে শ্যামলের মুখে হাসি ফুটে ওঠে। শ্যামলী বুঝতে পারে স্যার তার জন্য অনেক কষ্ট পাচ্ছে। এরপর সেখানে চলে আসে পুলিশ। শ্যামলী পুলিশকে জানায়, যে গুন্ডা তার দিকে গুলি ছুড়েছিল তার মুখটা ঢাকা ছিল। অর্থাৎ সে তাদের চেনাজানা কোন ব্যক্তি। শুধু তাই নয় তার চোখ দুটো বেশ চেনা চেনা লেগেছে শ্যামলীর। শরীর অসুস্থ থাকায় এর থেকে বেশি আর কিছু বলতে পারেনি শ্যামলী। তবে পুলিশ জানিয়েছে খুব তাড়াতাড়ি শ্যামলীর বয়ান নিয়ে স্কেচ বানিয়ে অপরাধীকে খোঁজা শুরু করবে তারা।

Back to top button