শ্যামলীকে একটা সুন্দর উপহার দিলো অনিকেত! অপরাজিতাকে ব্যবহার করে তিস্তার পর্দা ফাঁস করল তৃষা!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ জমজমাট হয়ে উঠে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। চলতি সপ্তাহে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলী অর্থাৎ ধারাবাহিকের নায়িকা একটা বিশেষ প্রয়োজনে তিস্তা নামের এই নকল পরিচয়টা ধারণ করতে বাধ্য হয়েছিল। সে কখনো ভাবতেও পারেনি আজ সবকিছু ভালোভাবে চলা সত্ত্বেও শুধু মাত্র এই ছদ্মবেশটার জন্য তার সবকিছু এলোমেলো হয়ে যাবে। এত সম্মান এত ভালোবাসা সবকিছু হারিয়ে যাবে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৫ মে (Kon Gopone Mon Bhesechhe Today Episode 15 may)

তৃষার কথা শুনে অবাক অরুণাভ

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অফিস থেকে বাড়ি ফিরে তৃষা তাড়াতাড়ি তার শাশুড়ি মা এবং স্বামী অরুণাভকে শ্যামলী আর তিস্তার মধ্যে যোগসূত্রটা খুলে বলে। এটা শুনে দুজনেই খুব অবাক হয়ে যায়। এসব শোনা মাত্রই অরুণাভ চলে যায় সেই বাড়িতে যেখানে অপরাজিতা তিস্তার সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে গিয়ে অরুণাভ জানতে পারে সেই বাড়িটা দুই ঘন্টার জন্য ভাড়া নিয়েছিল শ্যামলী।

শ্যামলী প্রথম দিন এত নিষ্ঠা ভরে এত ভালোভাবে কাজ করেছে যে সেই নিয়ে তার অনেক প্রশংসা করে সূর্য যেটা একেবারেই সহ্য করতে পারে না অপরাজিতা। বহুদিন পর কাস্টমারের কাছ থেকে প্রশংসা শুনে ভীষণ খুশি হয় প্রত্যেকে। ভালো কাজের জন্য শ্যামলীর প্রশংসা করে অনিকেত। তখন শ্যামলী অনিকেতকে এক টুকরো চকলেট দেয়। অনিকেত বলে এভাবেই যদি সে ভালোভাবে কাজ চালিয়ে যায় তাহলে তার জন্য একটা উপহার অপেক্ষা করছে। এটা শুনে খুব খুশি হয়ে যায় শ্যামলী। এদিকে তৃষা আর অরুণাভর মা দুজন মিলে অপরাজিতাকে বোঝাতে থাকে তার কাছে এখনো তিস্তা নামক একটা বড় অস্ত্র রয়েছে। সেটাকে ব্যবহার করেই যেনো অপরাজিতা আবার নিজের জায়গাটা ফিরিয়ে আনে।

আরও পড়ুন: কাঁকনের সাহায্যে উত্তীয়র জন্য ফাঁদ পাতলো জগদ্ধাত্রী! দিব্যার বিয়ে আটকাতে এবার দেবুকে ব্যবহার করলো মেনান!

তিস্তাকে ডেকে পাঠালো মামনি

অপরাজিতা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। সে ভাবে, এই বিপদ থেকে একমাত্র তিস্তাই তাকে রক্ষা করতে পারে। এরপর তৃষা ঠিক যেমনটা চেয়েছিল তেমনটাই করে। সে আগামীকাল তিস্তাকে বাড়িতে ডাকে। শ্যামলী আর না করতে পারে না। এদিকে তৃষা পরিকল্পনা করে, যদি তিস্তা আর শ্যামলী একসাথে এক জায়গায় উপস্থিত থাকতে না পারে তাহলেই প্রমাণ হয়ে যাবে শ্যামলীই হলো তিস্তা।

 

Back to top button