কাঁকনের সাহায্যে উত্তীয়র জন্য ফাঁদ পাতলো জগদ্ধাত্রী! দিব্যার বিয়ে আটকাতে এবার দেবুকে ব্যবহার করলো মেনান!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) প্রত্যেকটি পর্বে চলছে টানটান উত্তেজনাময় পর্ব। একদিকে উত্তীয়কে ধরতে প্রাণপণ চেষ্টা করছে জগদ্ধাত্রী অন্যদিকে বাবার বিয়ে মায়ের সঙ্গে দেওয়ার প্রতিজ্ঞা করেছে কাঁকন। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, কাঁকন কিছুতেই নিজের বাবাকে অন্য কারো সাথে বিয়ে করতে দেখতে পারবে না। প্রত্যেকদিন এই জন্য তার মা কৌশিকী অনেক কষ্ট পাচ্ছে সেটাও কাঁকন সহ্য করতে পারছে না। ফলস্বরূপ সে এবং মেনান দুজন মিলে এমন একটা ফন্দি আঁটে যাতে কোনভাবেই দিব্যা সেন এর সাথে সমরেশের বিয়ে না হয়। এইবার সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিল তারা।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৩০ মে (Jagaddhatri Today Episode 30 may)

জাল পাতলো জগদ্ধাত্রী

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী উত্তীয়কে যখন জিজ্ঞাসা করে আগের দিন চন্দ্রবদনের যখন বিষক্রিয়া হয়েছিল তখন সে কোথায় ছিল, উত্তীয় তার কোন সদুত্তর দিতে চায় না। এরপর জগদ্ধাত্রী বলে, সে যে ওই বাড়িতেই উপস্থিত ছিল তার প্রত্যক্ষদর্শী হচ্ছে কাঁকন। এটা শুনে ভয় পেয়ে যায় সে। এরপর তাকে ছেড়ে দেয় জগদ্ধাত্রী। সে সাধুদাকে বলে, “এরপর ওই লোকটা কাঁকনের কাছে আসবেই আর তখনই ওকে আমরা ধরবো।।”

দেবুকে পাকড়াও করলো মেনান

দেবু তৈরি হয়ে একেবারে বরকে নিয়ে দিব্যা সেনের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হঠাৎ করেই মাঝ রাস্তায় তাকে আটক করে মেনান। এরপর বন্দুকের ভয় দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তার ডেরায়। দেবু বলে মেনান আগুন নিয়ে খেলছে। মেনান তখন দেবুকে তার করা কুকীর্তির ভিডিওটা দেখায়। এটা দেখে দেবু বুঝতে পারে না এসবের সাথে মেনানের কোন স্বার্থ জড়িয়ে আছে। মেনান বলে, সে দেবুকে তখনই ছাড়বে যখন সমরেশের সাথে কৌশিকী মুখার্জীর বিয়ে হবে।

আরও পড়ুন: পর্ণার পুরনো রূপ ফিরতেই সকলকে পিছিয়ে ফেলে টিআরপি টপার নিম ফুল! জলসাকে পিছিয়ে আবার টিআরপিতে জয়জয়কার জি বাংলার!

কৌশিকীর চোখের জল মোছালো কাঁকন

কৌশিকী তাড়াতাড়ি নিজের ফাইলপত্র গুছিয়ে অফিসের উদ্দেশ্যে বেরোতে গেলে তাকে আটকায় তার মেয়ে কাঁকন। সে জেদ করে আজ সে তার মায়ের হাতে নিজে মেহেন্দি পরিয়ে দেবে। প্রথমে রাজি হতে না চাইলেও মেয়ের বায়না রাখতে কৌশিকী রাজি হয়ে যায়। তার মনে পড়ে যায় আজই সমরেশের সাথে বিয়ে হচ্ছে দিব্যা সেনের। কথাটা ভেবেই কৌশিকীর দুই চোখ দিয়ে জল গড়িয়ে আসে। কাঁকন কৌশিকীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে তার বাবার সাথে তার মা ছাড়া আর কারুর কখনো বিয়ে হবে না।

 

Back to top button