শ্যামলীর সুখের সংসারে লাগলো নজর! অনিকেতের জীবনে এলো নতুন নায়িকা! নায়ক নায়িকার মাঝে কে এই তৃতীয় ব্যক্তি?

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নজর কেড়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে এই ধারাবাহিকের নায়ক নায়িকা। তাদের মধ্যে কার বন্ডিং, তাদের মধ্যে ধীরে ধীরে তৈরি হওয়ার রসায়ন দর্শকদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে। এবার সেটাকে আরো বেশি মনোগ্রাহী করে তুলতে প্রবেশ করছে তৃতীয় ব্যক্তি!

কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। এনারা দুজনেই বাংলা টেলিভিশন জগতের প্রথম সারির দুই অভিনেতা অভিনেত্রী। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শক মহল একেবারে নতুন একটি জুটি উপহার পেয়েছেন। বর্তমানে ভক্তদের প্রিয় জুটি হয়ে উঠেছে এনারা।

কিছুদিন আগেই দেখা গিয়েছে, শ্যামলীই যে এতদিন তিস্তা রূপে অনিকেতের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিল সেই বিষয়টা জানতে পেরে গিয়েছে জোড়া বাড়ির প্রত্যেকে। তারা শ্যামলীর করা সমস্ত উপকার ভুলে গিয়ে শ্যামলীকে কেবল ভুল বুঝেছে। এরপর আর জোড়া বাড়িতে শ্যামলীর ঠাঁই হয়নি। এক কাপড়ে সেখান থেকে বেরিয়ে এসেছে শ্যামলী। আর তারপর সোজা দার্জিলিং মেলে চেপে নিজের গ্রামে ফিরে গিয়েছে।

নিজের গ্রামে ফিরে আসতেই শ্যামলীর তুই ভাই তাকে জোর করে মন্দার চৌধুরী নামক একজন গুন্ডা মাস্তানের সাথে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভাগ্যের জোরে শ্যামলী সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং অনিকেতের সাথে তার দেখা হয়ে যায়। এরপর এই গুরুতর বিপদ থেকে বাঁচতে তারা দুজনেই গরীব চা শ্রমিকদের বস্তিতে গিয়ে গা ঢাকা দেয়।

আরও পড়ুন: অনির্বাণ এর অফিসেই ফিরে গেল রাই! বিয়ে করছে অনির্বাণ! জানতে পেরে চমকে গেল সে !

অনিকেতের জীবনে নতুন নায়িকা!

এত দূর অবধি দেখে দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন শ্যামলীর প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে অনিকেত। যতদূর জানা যাচ্ছে এইবার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের পর্দায় শুরু হতে চলেছে শ্যামলী অনিকেতের প্রেমের পর্ব। তবে সবটা এতটা সহজ হবে না কারণ এর মাঝেই তাদের দুজনকে আবারো দুই দিকে সরিয়ে দিতে ঢুকে পড়ছে তৃতীয় ব্যক্তি অর্থাৎ অনিকেতের জীবনে প্রবেশ করছে অন্য নায়িকা! খুব তাড়াতাড়ি তার প্রচার ভিডিও প্রকাশ করবে চ্যানেল।

 

Back to top button