অনির্বাণ এর অফিসেই ফিরে গেল রাই! বিয়ে করছে অনির্বাণ! জানতে পেরে চমকে গেল সে !

মনে মনে অনেক স্বপ্ন সাজিয়ে নিয়েছিল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্ন ভেঙে যায়। তারপর অনেক কষ্ট করে আবারো নিজেকে শক্ত করে তুলে ধরে রায় ধারাবাহিকের নায়িকা। তার জীবনের ওঠা পড়া, লড়াই ভালোবাসা এই সবকিছুই বিশেষভাবে নজর কেড়েছে দর্শকম মহলের। টিআরপি তালিকায় ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে এই ধারাবাহিকটি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ রায়কে ভীষণ ভুল বোঝে। কারণ তাকে ভুল বোঝায় নীলাঞ্জনা। তার এই ভুল ভাঙ্গায় স্রোত। স্রোতের কথাবার্তা শুনে অনির্বাণ বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তারপর নিজেকে শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে সে। যার ফল হাতে নাতে পায় অনির্বাণ। আর এই কাজে তাকে সম্পূর্ণ সাহায্য করে স্রোত। কারণ সে তার দিদিকে সবসময় সুখী দেখতে চায়।

মিঠিঝোড়া আজকের পর্ব ১২ জুন (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 12 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণ রাইকে ইস্তফা সম্পর্কিত বিষয়ে আলোচনা করার জন্য এবং কিছু সই করার জন্য নিজের অফিসে নিয়ে আসে। রাই যখন বুঝতে পারে অনির্বাণ তার সময় নষ্ট করার চেষ্টা করছে তখন সে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু অনির্বাণ তাকে যেতে দেয় না। আবারো রাইয়ের কাছে ক্ষমা চায়। শেষ বারের মতন তাকে বিশ্বাস করতে বলে। রাই আর না করতে পারে না।

মধুর সম্পর্ক তৈরি হয় রাই অনির্বাণের

রাই আবার অনির্বাণের অফিসেই কাজ করা শুরু করে। সেদিনকার পর থেকে ধীরে ধীরে রাইয়ের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় অনির্বাণের। কাজ করার ফাঁকে লুকিয়ে লুকিয়ে রাইকে দেখতে আসা, তাকে বাড়ি থেকে অফিস অবধি নিয়ে আসা, হাসি ঠাট্টা গল্প সবমিলিয়ে তাদের বন্ধুত্ব আরো বেশি প্রগাঢ় হয়ে ওঠে। তারপরেই হঠাৎ করে অনির্বাণের একটা কথায় সব স্বপ্ন ভেঙে যায় রাইয়ের।

আরো পড়ুন: একসাথে নতুন রূপে আবির্ভূত হলেন শ্বেতা রুবেল! তবে কি নতুন কোন ধারাবাহিকে জুটি হয়ে ফিরতে চলেছেন তারা?

বিয়ে করতে চলেছে অনির্বাণ

রাইকে অনির্বাণ জানায়, সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। কথাটা শুনে মন থেকে খুব কষ্ট পায় রাই। কিন্তু মুখে কিছু বলতে পারে না। কারণ সেই অধিকার বা সেরকম সম্পর্ক তাদের মধ্যে নেই। কাজের ফাঁকে অনির্বাণ রাইকে নিজের কেবিনে ডাকে। এরপর সে রাইকে তার সাথে একটা রেস্টুরেন্টে যেতে বলে যেখানে অনির্বাণের হবু স্ত্রী আসতে চলেছে। কিন্তু রাই কিছুতেই তার স্যারের সাথে যেতে রাজি হয় না।

Back to top button