‘কোন গোপনে মন ভেসেছে’-তে বিরাট মোড়বদল মামনির কথা শুনে চমকে গেল তিস্তা বেশধারী শ্যামলী!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। অভিনেতা রনজয় বিষ্ণু অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অভিনীত এই ধারাবাহিক প্রথম থেকেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে। বিগত কয়েক পর্ব জুড়ে এই ধারাবাহিকে চলছে বিরাট টানাপোড়েন। একই সঙ্গে তিস্তা ও শ্যামলী দুই ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে শ্যামলীকে। তুমুল সাহসিকতার পরিচয় দিয়ে জোড়াবাড়ির সকলের নয়নের মণি হয়ে উঠেছে সে।
ধারাবাহিকের শুরুতে দেখা যায় জোড়াবাড়িতে পা রাখার পর থেকে শ্যামলীও হয়ে উঠেছিল সকলের প্রিয়। কিন্তু কিঞ্জলের মৃত্যুর পর সেই শ্যামলী হয়ে উঠেছে জোড়াবাড়ির চরম শত্রু। এদিকে, পরিস্থিতির পাল্লায় পড়ে অনিকেতের সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে তাঁর। তবু বিয়ে করার স্ত্রীকে মন থেকে মানতে পারেনি অনিকেত।
জোড়াবাড়ির অনেকেরই চক্ষুশূল শ্যামলী। ব্যবসা হোক কি সংসার দক্ষ সবটা সামলেও সিধেসাধা শ্যামলীকে অপমান করতে ছাড়েনা জোড়া বাড়ির কেউই। এর মধ্যে অনিকেত এর জীবনে এসেছে নতুন নায়িকা। যার নাম তিস্তা। সোশ্যাল মিডিয়ায় তিস্তার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই ভেসে গিয়েছে অনিকেত। যদিও অনিকেত এখনো জানে না এই তিস্তা আর কেউ নয় তাঁরই বিয়ে করা স্ত্রী শ্যামলী।
ধারাবাহিকের বিগত পর্বে দেখা যায় জোড়াবাড়ি তে এসেছে তিস্তা। সবাই তাঁকে যত্নআত্তি করছে। মামনি তাঁকে কিছু মুখে তোলার জন্য অনুরোধ করছে। এদিকে তিস্তা থাকলে শ্যামলীর অস্তিত্বের -ও প্রমাণ দিতে হবে নয়তো সন্দেহ হবে সবার। তাই সবার চোখকে ফাঁকি দিয়ে ওয়াশরুমে গিয়ে একবার শ্যামলী সেজে বেরিয়ে এসে আবার তিস্তার বেশ ধরে ড্রয়িংরুমে চলে আসে শ্যামলী।
আরও পড়ুনঃ অবশেষে বধুয়ার স্লট ঘোষণা করলো জলসা! এই মেগার আগমনে মাত্র কয়েক মাসেই কপাল পুড়লো জনপ্রিয় এই সিরিয়ালের!
কিন্তু যাওয়ার সময়ই মামনির একটা প্রশ্নের চমকে যায় সে। তিস্তার বাড়ি যাওয়ার সময় মামনি বলে, তিস্তা তোমার মাসির নম্বরটা দিও। ওনার সঙ্গে যোগাযোগ করে এবাড়িতে আমন্ত্রণ জানাবো। এই কথা শুনে ভয় পেয়ে যায় মিষ্টি ঠাম্মিও। প্রশ্নের উত্তরে শ্যামলী কি বলে, যাতে সে ধরা না পড়ে, তা ভেবেই ভয় কাঁটা হয়ে যান তিনি।
View this post on Instagram

