দুঃসংবাদ! সিদ্ধান্তে বিরাট বদল! তবে কি ভেঙে গেল রুবেল শ্বেতার বিয়ে! কি বলছেন অভিনেত্রী!

ধারাবাহিক (Television Serial), ছবিতে কাজ গিয়ে একে অপরের প্রেমে পড়া নতুন কিছু নয়। সেরকমই জনপ্রিয় এক ধারাবাহিকে কাজ করতে গিয়ে একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলেন শ্বেতা রুবেল। জি বাংলার (Zee Bangla) এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক যমুনাথ ঢাকি (Jamuna Dhaki) তে জুটি বেঁধেছিলেন শ্বেতা রুবেল (Shweta-Rubel)। সেই ধারাবাহিকের সেটে একে অপরের সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। আর সেই প্রেম পরিণতি পেতে চলেছে আর কয়েক দিনের মধ্যে।

হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সেই দিন। যার জন্য শ্বেতা রুবেলের ভক্তরা এতদিন অপেক্ষা করছিলেন। কিন্তু তার মধ্যে শোনা গিয়েছে খারাপ খবর। শ্বেতা রুবেলের বিয়েতে পড়েছে বড় বাধা। কয়েকদিন আগেই জানা গিয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পিসি মারা গিয়েছেন এবং অভিনেত্রীর মাও গুরুতর অসুস্থ। যার কারণে বিয়ের পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা করতে পারছেন না অভিনেত্রী।

বিয়ের আগে অভিনেত্রী জীবনে এমন একটা দুর্ঘটনার কথা কেউই ভাবতে পারেনি। অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন বিশেষ দিনটির জন্য। আগামী বছর বিয়ে হচ্ছে সেই খবর আগেই শোনা গেছিল শুধুমাত্র শুভ দিন ঘোষণা করার অপেক্ষায় ছিলেন প্রত্যেকে। কিন্তু বিয়ের দিন জানানোর আগেই পড়ল বড় বাধা।

শ্বেতা-রুবেল কবে বসছেন বিয়ের পিঁড়িতে

বিয়ের তোড়জোড় বেশ ভালো রকম ভাবেই চলছিল। এমনকি অভিনেতা অভিনেত্রী দুজনেই আইবুড়ো ভাত খাওয়া শুরু করে দিয়েছিলেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের কাছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিয়ের কেনাকাটা করছিলেন। শ্বেতা যেহেতু পরিবারের একমাত্র মেয়ে তাই তাকেই তার বিয়ের সমস্ত দায়িত্ব নিতে হয়েছিল। কিন্তু এবারে আগামী বছর আগে তাদের বিয়েটা আদৌ হবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

আরও পড়ুন: ধ্রুবকে বাঁচাতে লাঠি হাতে হাজির জোনাকি! প্রকাশ্যে মিত্তির বাড়ির নতুন প্রোমো

এই বিষয়ে যদিও অভিনেতা অভিনেত্রী এখনো কিছুই জানাননি। এর আগেও অভিনেতা অভিনেত্রী দুজনেই জানিয়েছিলেন আগামী বছর তারা বিয়ের বিড়িতে বসবেন। কিন্তু বিয়ের তারিখ তখনও পর্যন্ত জানাননি দুজনের একজনও। তারা বলেছিলেন ঠিক সময় মত তারা বিয়ের তারিখ পাকা করে জানাবেন। এবারে দেখা যাক সমস্ত পরিস্থিতি সামলে তারা কবে বিয়ের পিঁড়িতে বসেন।

Back to top button