‘সব সময় ধৈর্যের ফল মিষ্টি হয় না!’- জলমগ্ন কলকাতা শহরে অসহায় শ্রুতি! মুখ খুললেন দুর্দশায় জর্জরিত অভিনেত্রী!

জলমগ্ন কলকাতা শহর। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে চারদিকে জল থৈ থৈ অবস্থা। আজ দ্বিতীয়া। চলতি সপ্তাহে পুজো। এরমধ্যে এমন বিপর্যয়ে সকলেরই মন খারাপ। সোমবার রাত থেকে মঙ্গলবার অর্থাৎ আজকের ভোর পর্যন্ত ঘণ্টা চারেকের বৃষ্টিতে কলকাতার রাস্তাঘাট জলের তলায় ৷ দুর্গাপুজোর (Durga Puja) আগে রীতিমতো বিপর্যস্ত হয় পড়েছে কলকাতার রাস্তাঘাট।

বেশ কয়েকদিন ধরেই চলছে দফায় দফায় বৃষ্টি। গতকাল আকাশের মুখ ভার ছিল সারাদিন। টিপটিপ বৃষ্টি হচ্ছিল। সোমবার রাত থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাত যত বেড়েছে বৃষ্টির দাপট ততই বেড়েছে। কলকাতা এবং লাগোয়া এলাকায় বানভাসি চেহারা। বিভিন্ন এলাকায় দোকান কিংবা মানুষের ঘরে ঢুকে গিয়েছে জল। রেলপথ, মেট্রো পথ ভোগান্তির মুখে।

এরই মধ্যে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রুতি দাস। প্রতি দুটি ছবি পোস্ট করেছেন যার মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে, তিনি গাড়ির মধ্যে বসে রয়েছেন এবং সামনে একটি অটোর পেছনে লেখা, ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি। দ্বিতীয় ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার বিপর্যস্ত বন্যা পরিস্থিতি।

ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, ‘নাহ, সব সময় ধৈর্যের ফল মিষ্টি হয় না আসল হল সময় আর পরিস্থিতি। স্টুডিও যাওয়ার আধ ঘন্টার রাস্তা ধৈর্য ধরে আড়াই ঘন্টা ধরে গাড়িতে বসে বসেও পৌঁছাতে পারলাম না! এইবার বিকল্প ব্যবস্থার অপেক্ষায়। সবাই সাবধানে থাকবেন।’

আরও পড়ুনঃ ‘আমিও সাধ্যমতো মানুষের পাশে থাকব‌…’- জলমগ্ন তিলোত্তমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি! পুজোর উল্লাস ভুলে সাধারণ মানুষের পাশে জিতু কামাল!

এই মুহূর্তে জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ধারাবাহিক নতুন শুরু হওয়ায় জোর কদমে চলছে শুটিং। ছুটি নেই একদিনও। এই পরিস্থিতিতে যেতে হয়েছে শুটিংয়ে। এই পরিস্থিতিতে আরেক জনপ্রিয় অভিনেতা জিতু কামালও নিজের বক্তব্য জানিয়েছেন ভিডিওতে।

Back to top button