বিয়ে সারলেন ‘রাঙা বউ’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস, লাল নয় বরং সাদা পরে অন্য ধাঁচের পোশাকে নব দম্পতির ছবি দেখে নিন এক ঝলকে

একটুখানি চোখ কান খোলা রাখলেই দেখা যায় টলি পাড়ায় আজ একটি সম্পর্ক গড়ছে তো কাল একটি সম্পর্ক ভাঙছে। যখন দর্শকরা কোন নতুন সম্পর্ক শুরু হওয়ার আভাস পান তখনই আনন্দে মেতে ওঠেন আবার যখনই বিচ্ছেদ ঘটে তখনই দর্শকদের মন খারাপ হয়ে যায়। কারণ সেই অভিনেতা-অভিনেত্রীদের তারা নিজেদের ঘরের লোক মনে করেন। এরই মাঝে সবার মন ভালো করে চুপি চুপি বিয়ে সেরে ফেললেন এই জনপ্রিয় অভিনেত্রী।
বিয়ে হলো স্বর্নেন্দু সমাদ্দার ও শ্রুতি দাসের
বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu Samaddhar)। তবে সামাজিক বিয়ে নয়, কেবল আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ে যাবতীয় খবর গোপনই রেখেছিলেন ‘রাঙা বউ’ ও পরিচালক। ৯ তারিখ, রবিবার অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর জানান শ্রুতি ও স্বর্ণেন্দু নিজেই। তবে নিজেদের কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। কেবল ফেসবুকের “Got Married” স্টেটাস আপডেট দিয়েছেন টলিপাড়ার এই জুটি। নিজের নামের শেষে স্বর্ণেন্দুর পদবি সমাদ্দারও জুড়ে নিয়েছেন শ্রুতি। অন্যদিকে স্বর্ণেন্দুও শ্রুতির সঙ্গে বিবাহের খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজেদের ছবি শেয়ার না করলেও একটি কেকের ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। লাল গোলাপে সাজানো বড় সাদা কেকের ওপর লেখা ‘জাস্ট ম্যারেড’। নিচে লেখা রয়েছে স্বর্ণেন্দু ও শ্রুতির নাম। সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে এই ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তার ঝড়। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, বন্ধুরা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই জুটিকে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতি কেকের ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, ‘মিস টু মিসেস’। বর্তমানে ধারাবাহিক ‘রাঙা বউ’-তে মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রুতি। তাঁর চরিত্রের নাম পাখি। অন্যদিকে এই ধারাবাহিকেরই পরিচালকের দায়িত্বে রয়েছেন স্বর্ণেন্দু।

কীভাবে হয়েছিল এই প্রেমের শুরুটা?
তবে তাঁদের প্রেম এই ধারাবাহিক থেকে নয়। ধারাবাহিক ‘ত্রিনয়নী’ -তে প্রথমবার একসঙ্গে কাজ করেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সেই ধারাবাহিকের সেট থেকেই প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি স্বর্ণেন্দু-শ্রুতি। একাধিকবার বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের স্বীকার হতে হয়েছিল শ্রুতিকে।
সম্পর্ক থেকে শুরু করে সৌন্দর্য্য, শ্রুতি যত সমালোচিত হয়েছেন, ততই যেন কঠিন হয়েছেন। দৃঢ় হয়েছে তাঁদের সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় বারে বারে শ্রুতি জানিয়েছিলেন, তাঁর কাছে ভালবাসাই আসল। সবসময় জানিয়েছেন, কীভাবে তিনি সমস্ত কাজে পাশে পেয়েছেন পরিবার ও প্রেমিক স্বর্ণেন্দুকে। এবার এই ভালোবাসার মানুষটির সাথেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শ্রুতি।

