সংসার ভাঙার নেপথ্যে কি ঈশান মিত্র? নীরবতা ভেঙে জয়জিতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ প্রাক্তন স্ত্রীর!

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) এবং তাঁর প্রাক্তন স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ নিয়ে টলিপাড়ায় এখন জোর চর্চা। সম্প্রতি জয়জিৎ তাঁদের আইনি বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। এবার সেই বিচ্ছেদ এবং বৈবাহিক জীবন নিয়ে নিজের নীরবতা ভেঙে একগুচ্ছ অভিযোগ আনলেন শ্রেয়া।
জয়জিৎ ও শ্রেয়ার দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য ছিল। কিন্তু গত ডিসেম্বর মাসে তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। শ্রেয়া জানিয়েছেন, গত আড়াই বছর ধরেই তাঁরা আলাদা থাকছিলেন। তাঁর অভিযোগ, জয়জিতের আচরণ ভালো ছিল না এবং তাঁকে মাঝরাতে ঘর ছাড়তে বলা হয়েছিল। শ্রেয়া শেষ মুহূর্ত পর্যন্ত সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও পরিস্থিতির চাপে তা সম্ভব হয়নি।
তাঁদের ১৯ বছরের ছেলে যশোজিৎ বর্তমানে তাঁর ঠাকুরদা-ঠাকুমার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলের এই সিদ্ধান্ত সম্পূর্ণ নিজস্ব, এখানে বাবা বা মায়ের কোনও প্রভাব নেই। যশোজিৎ প্রতি সপ্তাহের শেষে মায়ের কাছে সময় কাটাতে আসেন। তবে তাঁদের পোষ্য কুকুরটি গত আড়াই বছর ধরে শ্রেয়ার সঙ্গেই আছে এবং জয়জিৎ তার কোনও খোঁজ নেন না বলে শ্রেয়ার দাবি। বিয়ের পর শ্রেয়া যখন জয়জিতের জীবনে এসেছিলেন, তখন অভিনেতা কেরিয়ারের শুরুর দিকে ছিলেন। শ্রেয়া কৃতজ্ঞতা ভরে স্বীকার করেছেন যে, তাঁর পড়াশোনা ও চাকরিতে জয়জিতের পরিবারের অনেক অবদান রয়েছে।
গত আড়াই বছরে তাঁর শ্বশুর-শাশুড়ি তাঁর কোনও খোঁজ নেননি। এমনকি তাঁদের ৫০তম বিবাহবার্ষিকীতে শ্রেয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল কেবল লোক দেখানোর জন্য, যাতে বাইরে সব ঠিক আছে বলে মনে হয়। শ্রেয়া জয়জিতের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে বলেছেন, অভিনেতা নিজের রঙিন জীবন নিয়ে এতটাই মত্ত ছিলেন যে পরিবারের কথা ভুলে গিয়েছিলেন। এক সময় আর সহ্য করতে না পেরেই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ অভিনেতা নন, আজ শুধুই হিয়ার বাবা! মেয়ের ডেবিউতে আবেগ সামলাতে পারলেন না শাশ্বত চট্টোপাধ্যায়! কি বললেন আবেগপ্রবণ অভিনেতা?
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের খবরের পাশাপাশি স্টুডিও পাড়ায় জোরালো গুঞ্জন ওঠে যে, শ্রেয়া বন্দ্যোপাধ্যায় বর্তমানে গায়ক ঈশান মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে শ্রেয়া এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় খুব একটা মুখ খুলতে চাননি। তিনি কোনও রকম কাদা ছোড়াছুড়ি বা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে বিতর্ক করতে চান না। শ্রেয়া তাঁর সন্তানের মা, তাই তিনি যা খুশি বলতে পারেন। ভবিষ্যতেই বোঝা যাবে কে ঠিক আর কে ভুল।A

