টলিউডে পরিচালকদের তরফে কর্মবিরতি ঘোষণা! আগামীকাল থেকে বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং!

ধারাবাহিক (Bengali Serial) আমাদের সাধারণ মানুষের মধ্যে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকদিন নিজেদের বিনোদনের চাহিদা মেটাতে বাংলার মানুষ চোখ রাখেন টেলিভিশনের পর্দায় (Bengali Television)। লক্ষ্য করলে দেখা যাবে দর্শকদের বিনোদনের চাহিদা মেটাতে বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক সোম থেকে রবি প্রত্যেকদিনই সম্প্রচারিত হয়।

বেশ কিছুদিন ধরেই টলিউডের একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগের বছরেও ঠিক এমনই একটি কারণে পরিচালক রাহুলকে একপ্রকার বয়কট করা হয়েছিল। এইবার সমস্যা সৃষ্টি হয় পরিচালক সৃজিত রায়কে কেন্দ্র করে। ফলস্বরূপ বেশকিছু ধারাবাহিকের শুটিং বন্ধ হয় এবং অনেকগুলি নতুন ধারাবাহিকের শুটিং আটকে যায়। এই চাপা উত্তেজনা এবার এক বিরাট ঝড়ের আকার নিয়েছে।

পরিচালক সংগঠন আগামীতে নিজেদের কাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী তুলে ধরেছে। এই শর্ত না মানলে তারা শুটিং করবে না। যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন অবধি বন্ধ থাকবে শুটিং। পরিচালকদের সংগঠন যে শর্তগুলো উত্থাপন করেছেন, সেগুলির একটি লিখিত উত্তর আশা করছেন তারা। আর সেটা যদি না পাওয়া যায় তাহলে হয়তো বাংলার ঘর থেকে মুছে যাবে ধারাবাহিক।

পরিচালকদের সংগঠনের শর্তাবলী

তারা জানিয়েছেন, “আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। মিডিয়াতে দেওয়া বা মিটিংয়ে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ আমরা দেখেছি জুলাই ২০২৪ এ মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ ( যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তাব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন। যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন।”

এছাড়াও তাদের দাবি, “লিখিতভাবে জানাতে হবে যে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না। লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কোন কাজ বন্ধ করা যাবে না। পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শুটিং এর আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোন পারমিশন আসার কোন প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোন সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোন অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না।”

আরও পড়ুনঃ দারুন কাজে দিলো ফুলকির টোটকা! মাং’সাশী খু’নে মাছের কবল থেকে বাঁচতে সত্যিটা স্বীকার করল শালিনী!

পাশাপাশি তারা এটাও বলেন, “কোন ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনভাবেই তার কাজ আটকানো যাবে না।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, উত্তেজনা বর্তমানে তুঙ্গে। তাদের শর্তাবলি পালন করা না হলে আর কোন ধারাবাহিক দেখতে পাবেন না দর্শক মহল।

Back to top button