শিমুলের মতোই শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার তার শাশুড়ি! তাই নিজে যে কষ্ট পেয়েছে সেটাই নিজের বৌমার ওপর ফলাতে চান তিনি!
একসময় শিমুলের মতনই ছিল তার শাশুড়ি, অত্যাচারিত হতে হতে আজ পাথর হয়ে গেছে সে

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। শুরু হওয়ার পর থেকেই নিজের বাস্তববাদী প্লট দিয়ে মন জয় করে নিচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রতিটি গল্প যেন আর পাঁচটা সাধারণ মেয়ে বউদের জীবনের সাথে হুবহু মিলে যায়। যার ফলে টিআরপিতে বেশ ভালো ফল করছে এই মেগা।
ধারাবাহিকের প্রধান চরিত্র গল্পের নায়িকা শিমুল। শিমুল আর তার চার প্রতিবেশী বান্ধবীদের পারিবারিক কাহিনী এবং তাদের জীবন নিয়েই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছে শিমুলের প্রতি তার শ্বশুরবাড়ির অন্যায় অবিচার। শিমুল এমন একটি শ্বশুরবাড়ি পেয়েছে যেখানে দেওর তার সঙ্গে দুর ব্যবহার করে, স্বামী কেবল নিজের চাহিদা মেটাতে চায় এবং শাশুড়ি মায়ের থেকে কেবল লাঞ্ছনা আর গঞ্জনা পেতে হয়।
শিমুলের শাশুড়ির প্রতি দর্শকদের বেশ তিক্ততা তৈরি হয়েছে। কিন্তু ধীরে ধীরে দর্শকরা পরাগের মায়ের এমন মানসিকতা তৈরি হওয়ার কারণ গুলি জানতে পারছে। পরাগের মা একসময় ঠিক শিমুলের মতনই ছিল। তাকেও তার শাশুড়ি মা শ্বশুরমশাই স্বামীর কাছে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তার গায়ে হাত অব্দি তুলেছে তারা। তিনি গান করতে ভালবাসতেন রেডিও শুনতেন এই সমস্ত ছোট ছোট ভালো লাগার জিনিসগুলোকে পায়ের তলায় পিষে নষ্ট করে দিয়েছে তার শ্বশুরবাড়ি।
সারা জীবন দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে তাকে। হাজারটা বিধি-নিষেধ এবং নিয়ম কানুন ছুঁড়ে দেওয়া হয়েছে তার দিকে। যার ফলে অত্যাচারিত হতে হতে আজ পাথর হয়ে গিয়েছে শিমুলের শাশুড়ি। শিমুলের শাশুড়ি যে রকম মানুষ ছিলেন এবং যেরকম মানুষ হতে পারতেন, তার শ্বশুরবাড়ির অত্যাচারে সেই সবটারই বদল ঘটেছে। শিমুল আর তার শাশুড়ি মায়ের মধ্যে একটাই তফাৎ শিমুল প্রতিবাদ করতে জানে আর তার শাশুড়ি মা প্রতিবাদ করতে পারতেন না।
শিমুলের শাশুড়ি তার নিজের শ্বশুরবাড়ি থেকে ঠিক যে যে বিধি নিষেধ গুলোকে পালন করেছে আর ঠিক যে যে অত্যাচার গুলো সহ্য করেছে আজ সেইগুলোই তিনি ফিরিয়ে দিচ্ছেন তার বউমার দিকে। হয়তো তিনি অতটাও খারাপ মানুষ ছিলেন না যতটা তাকে হতে বাধ্য করেছে তার শ্বশুরবাড়ি। তাই এখন নিজে পূরণ করতে না পারা স্বপ্নগুলো যখন নিজের বউমার মধ্যেই বেড়ে উঠতে দেখেন তখন কিছুতেই সেটা মেনে নিতে পারেন না। চেষ্টা করেন বেড়ে ওঠার আগেই ছেটে ফেলার। ধীরে ধীরে দর্শকরা বুঝতে পারছেন এই চরিত্রটিকে। দর্শকরা কখনোই চান না একেবারে ভালো হয়ে যাক শিমুলের শাশুড়ি। তবে তাদের মতে এই চরিত্রটিতে তিক্ততা কমানো হোক এবং একটু নরম করা হোক এমনটাই দাবি ভক্তদের।
View this post on Instagram

