এতো সহজে হাল ছেড়ো না বৌমা’ শাশুড়ি শিমুলকে মেনে নিয়ে বুকে জড়িয়ে নিল! কার কাছে কই মনের কথায় আগাম পর্ব ফাঁস

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। এই ধারাবাহিকটি প্রধানত নারী কেন্দ্রিক এবং প্রকৃত পক্ষে বাস্তবিক। এই ধারাবাহিকে নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
এদিনের পর্বে দেখা যায় সবাই মিলে চেপে ধরেছে শিমুলকে। তবে শিমুলের পাশে রয়েছে তার কাকে শাশুড়ি ননদ এবং প্রতিবেশী বান্ধবীরা। তারাই শিমুলের হয়ে লড়াই করে আর পরাগ ও পলাশকে আসল সত্যিটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যদিও পরাগ ও পলাশ কিছুই বুঝতে চায় না।

অন্যদিকে প্রতীক্ষা বারবার পলাশকে চাপ দিতে থাকে যেন কোন একভাবে শিমুলকে ওই বাড়ি থেকে বের করা হয় কারণ শিমুল থাকলে প্রতীক্ষার দাম মধুবালার কাছে পড়ে যাচ্ছে আর এটা কোনভাবেই মেনে নিতে পারবে না প্রতীক্ষা। এক চুল জমি ছাড়তে রাজি নয় সে।

শিমুল সবার সামনে দাঁড়িয়ে তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, “শতদ্রুর সাথে যদি আমার সেই সম্পর্ক থাকতো তাহলে যাই হয়ে যাক না কেন আমি তাকে বিয়ে করতাম। কিন্তু আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় কারণ সেই সম্পর্ক আমাদের ছিল না।” মধুবালা চুপ করে থাকলে পরাগ তার মাকে বলে শিমুল নাকি টাকা দিয়ে তার মাকে কিনে নিয়েছে। তখন শিমুল বলে সে টাকা দিয়ে কাউকে কেনেনি আর সেই ক্ষমতাও তার নেই।

পরের দিন মধুবালা শিমুলের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে রান্না করবে কিনা। শিমুল তার শাশুড়ি মাকে জানায় যারা তাকে কষ্ট দিয়েছে তাদের জন্য সে রান্না করবে না। তার শাশুড়ি মা তার কাছে মনের দুঃখগুলো ভাগ করে নেয়। নিজের কষ্টের কথা বলতে বলতে মধুবালা শিমুলকে বলে, “তোমাকেই সব কথা বলতে পারি, তোমার কাছে সব কথা বলে একটু শান্তি পাই। তুমি ভালো মেয়ে। আমার হাবলি মেয়েটাকে ঘুরতে নিয়ে গিয়েছো। তোমার ওপর রাগ করার কোন কারণ নেই।” এই বলে কাছে টেনে নেয় শিমুলকে। মধুবালা শিমুলকে বলে তাকে সংসারের হাল ধরতেই হবে। এই প্রথমবার শিমুলের প্রতি এতটা ভালোবাসা দেখালো মধুবালা। শাশুড়ি মায়ের মতন পরাগকেও কি বদলে দিতে পারবে শিমুল?
View this post on Instagram

