পরাগের সত্যিটা জানতে উদ্যত শিমুল, ভয় পেলো প্রতীক্ষা আর পলাশ

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিকের নাম।

এদিনের পর্বে দেখা যায় পলাশ আর প্রতীক্ষার সাথে হাত মিলিয়ে শিমুলের সমস্ত পরিশ্রমে জল ঢেলে দিতে উদ্যত হয়ে ওঠে পরাগ। শিমুল পিছিয়ে পড়বে, ডিএম এর কাছে তার ফেস লস হবে, আর কোনো সাহায্য পাবেন শিমুল এই সব ভেবেই আনন্দে ভরে ওঠে তার মন।

এরপর দেখা যায় অনুষ্ঠানে যাওয়ার জন্য পুতুল দিকে রেডি করছে শিমুল। সবাই মিলে তৈরি হয়ে বেরোনোর সময় পুতুল আর শিমুল মধুবালাকেও যাওয়ার জন্য জোর করতে থাকে। শেষমেশ মধুবালা রাজি হয় এবং সেও তৈরি হয়ে আসে। সবাই ভীষণ খুশি।

এরপরেই শিমুলের কাছে আসে পরাগের এক অফিস কলিগের ফোন। তিনি বলেন পরাগের হঠাৎ করে খুব বুকে ব্যাথা হচ্ছিল। তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। শিমুলের কাছ থেকে সব জানতে পেরে মধুবালা বলে শিমুল যেন আর নাচ করতে না যায়। ভীষণ কষ্ট পায় শিমুল তারপর তড়িঘড়ি করে পরাগকে দেখতে বেরিয়ে যায়।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, হসপিটালে পৌঁছে গেছে শিমুল। সেখানে গিয়ে পরাগের খোঁজ করে সে। এর পর পরাগের ঘরে যেতে গেলেই পলাশ তাকে বাধা দেয়। তখন শিমুল বলে তার অধিকার আছে তার স্বামীকে দেখতে যাওয়ার। এই শুনে প্রতীক্ষা শিমুলকে বলে এত দরদ এতদিন কোথায় ছিলো? শিমুল কি পারবে সবার মুখোশ খুলে দিয়ে ফের অনুষ্ঠানে যোগ দিতে?

Back to top button