পরাগের ভালোমানুষী দেখে শিমুল এবং শতদ্রুর মনে সন্দেহের সূচনা! উল্টোদিকে সুচরিতার জীবনে উঠলো নতুন ঝড়!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। বর্তমানে এক নতুন খেলা শুরু করেছে পরাগ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পরাগের নতুন স্টুডেন্ট প্রিয়াঙ্কা পরাগকে প্রথমে তার বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডের ভিডিওটা দেখায় আর তারপর বলে সোজাভাবে শিমুলকে বাড়ি থেকে তাড়াতে না পারলে এইবার অন্য রাস্তা ধরতে হবে। আর তারপর থেকে সেই রাস্তাতেই চলতে শুরু করেছে পরাগ।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নিজের শিমুলের কাছে এসে ক্ষমা চায় পরাগ। সে বলে পূর্বে যা যা হয়েছে সবকিছু যেন ভুলে যায় শিমুল। আবার নতুন করে যেন সবটা শুরু করে। এই শুনে খুব অবাক হয়ে যায় প্রত্যেকেই। তারপর পুতুল বলে, যদি সত্যি সব ঠিক করতে হয় তবে ওই প্রিয়াঙ্কাকে আর বাড়িতে আনা চলবে না।
খুব ভদ্রভাবে সেই কথা মেনে নেয় পরাগ। পরাগ বলে, তাকে আগে নিজের ঘর সামলাতে হবে। সেটা করতে গিয়ে যদি একজন স্টুডেন্ট না আসে তাহলে সেটাও মেনে নিতে রাজি সে। এই শুনে শিমুল একেবারে অবাক। এরপর পরাগ চলে যায় শতদ্রুর অফিসে। সেখানে গিয়ে নিজের সমস্ত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেয় পরাগ।
পরাগের মুখে এত ভালো ভালো কথা শুনে একপ্রকার ভূতের মুখে রাম নামই মনে হয় শতদ্রুর। কিন্তু এত কিছুর পরেও যে শিমুল শান্তি পাবে ভালো থাকবে এটা ভেবেই ভালো লাগে শতদ্রুর। পরাগ রীতিমতো হাতে পায়ে ধরে তার ভাইয়ের বিয়েতে আসার জন্য রাজি করায় শতদ্রুকে। পরাগের অমায়িক ব্যবহার দেখে রাজি হয়ে যায় শতদ্রু। এবার নতুন কি কাণ্ড ঘটায় পরাগ আর পলাশ সেটাই এখন দেখার বিষয়।

