প্রাক্তন প্রেমিকের মুখে মিষ্টি তুলে দিচ্ছে শিমুল! দর্শকমহল বলছে “এটা বাড়াবাড়ি”, চরম ট্রোলের মুখে জি বাংলার সিরিয়াল

বাংলা বিনোদন জগতের প্রথম সারির একটি চ্যানেল জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা শিমুল। সম্পূর্ণ বাস্তব সমাজকে তুলে ধরেছে এই ধারাবাহিক।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই প্রোমো দেখে শিমুলের ওপর বেশ খেপেছে দর্শকমহল। এখানে দেখানো হয় শিমুল এবং তার শ্বশুরবাড়ির সবাইকে বোনের বিয়ের জন্য নেমন্তন্ন করতে আসে শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রু। সেই সময় বাড়ি পুরো ফাঁকা। এই সুযোগটাই অপেক্ষা করছিল পলাশ আর প্রতীক্ষা।

Pratikhya, palash
পলাশ আর তার হবু স্ত্রী প্রতীক্ষা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন শতদ্রু বাড়ির ভিতরে ঢুকবে আর শিমুলকে অসতী প্রমাণ করা যাবে। শিমুলের প্রাক্তন প্রেমিক তার শ্বশুর বাড়িতে গেলে শিমুল তাকে মিষ্টি খেতে দেয়। এরপরে একটা ভুল করে বসে শিমুল। সে তার প্রাক্তন প্রেমিককে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিতে যায় আর ঠিক সেই সময় ঘরে ঢুকে পড়ে পরাগ পলাশ প্রতীক্ষা।

পলাশ সুযোগ পেয়ে যায় শিমুলকে কাঠগড়ায় দাঁড় করানোর। সবার সামনে পলাশ নোংরা নোংরা কথা বলে শিমুল আর শতদ্রুকে অপমান করে। এসব দেখে ভীষণ রেগে যায় পরাগ। শিমুল প্রতিবাদ করে বলে যদি তাকে এবং তার বন্ধুকে আর একটাও কথা বলা হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু এইবার দর্শক মহল আর শিমুলের পাশে থাকতে পারছে না।

কিছু কিছু দর্শক এই ঘটনার তীব্র নিন্দা করছেন। তাদের মতে নিজের হাতে প্রাক্তন প্রেমিককে মিষ্টি খাইয়ে দেওয়ার কি দরকার? শিমুল নিজের স্বামীর কাছে যেতে পারে না এদিকে প্রাক্তন প্রেমিককে মিষ্টি খাইয়ে দিচ্ছে? তাও আবার এমন একটা সময় যে সময় বাড়িতে কেউ নেই! এরপর তাকে ভুল বোঝাটাই খুব স্বাভাবিক। সে খুব ভালো করেই জানে তাকে তার পরিবারে কি নজরে দেখা হয়। তারপরেও এমন একটা কাজ সে করে কি করে? এই প্রথম শিমুলের পক্ষে থাকতে পারছে না দর্শকমহল।

Back to top button