চরিত্রে দাগ দিতে এসে প্রতীক্ষাকে ‘Get lost’ বলে নিজের জায়গা দেখিয়ে দিল শিমুল; দুর্ধর্ষ পর্ব ‘কার কাছে কই মনের কথা’তে

বাংলা বিনোদন জগতের প্রথম সারির একটি চ্যানেল হলো জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। নায়িকা শিমুলের চরিত্রে অভিনয় করছে মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়।

বর্তমানে ধারাবাহিকে শিমুলের প্রাক্তন প্রেমিককে নিয়ে তার শ্বশুরবাড়িতে চলছে মারাত্মক অশান্তি। শিমুল আর তার প্রাক্তন প্রেমিক শতদ্রুকে একসাথে দেখে নিয়ে বিরাট অশান্তি তৈরি করেছে পরাগ। আর তাতে ধুনো দিচ্ছে পলাশ আর তার হবু স্ত্রী প্রতীক্ষা।

বারবার শিমুলের চরিত্রে কালি লাগানোর চেষ্টা করছে পলাশ। কারণ পলাশ চায় না শিমুল এই বাড়িতে থাকুক। আর তার পিছনে আসল কারণ হচ্ছে প্রতীক্ষা। শাশুড়ি মায়ের প্রিয় হয়ে উঠছে শিমুল আর এটাই সহ্য করতে পারছে না সে। তাই অনেক প্ল্যান করে অফিস কামাই করে রীতিমতো অশান্তির সৃষ্টি করেছে প্রতীক্ষা। সবার সামনে শিমুলের গায়ে আবার হাত তুলেছে পরাগ। শিমুলকে নানান ভাবে অপমান অসম্মান করেছে সে।

শিমুলের কপালটা সত্যিই খারাপ। তার বিয়ে এমন ছোট মানসিকতা সম্পন্ন বাড়িতে হয়েছে যে বাড়িতে বাড়ির বউ এবং একটা অসুস্থ মেয়ে আছে জেনেও দুই ছেলে রান্নাঘরে তারা লাগিয়ে চলে যায় যাতে বাড়িতে থাকা দুটো মেয়ে কিছু না খেতে পায়। পুতুলের খুব খিদে পায়। বিস্কিট চানাচুর দিয়ে সে খিদে আর কিছুতেই বাঁধ মানতে চায় না। তাই বাধ্য হয়ে রান্না ঘরের তালা ভাঙ্গে শিমুল। আর শুধুমাত্র তার নিজের জন্য এবং পুতুলদের জন্য রান্না করে সে। এইবার আর মায়া দয়া রাখবে না শিমুল। তার উপর অত্যাচার হলে সেও বুঝিয়ে দেবে যে সে খেলনা নয়।

আরও পড়ুনঃ মনে আছে জি বাংলার ‘রাজলক্ষ্মী’কে! ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয়ের পরেও কেন হারিয়ে গেলেন তিনি?

এদিনের পর্বে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে দর্শকদের সেটা হল প্রতীক্ষাকে তার নিজের জায়গা বুঝিয়ে দিয়েছে শিমুল। প্রতীক্ষা যখন বারবার শিমুলের গায়ে কালি ছেটাতে আসে তখন শিমুল তাকে স্পষ্ট বলে, প্রতীক্ষা এই বাড়ির কেউ হয় না এখনো অব্দি সে এই বাড়ির বউ নয় তাই এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এবং এই বাড়ির কোন সদস্যের বিষয় কোন কিছু বলার অধিকার নেই তার।

Back to top button