Kar kache koi moner kotha: প্রতীক্ষার প্লানেই সব হয়েছে জেনে গেলে শিমুল! দুই ভাইয়ের পর এবার প্রতীক্ষাকে শাস্তি দেওয়ার পালা!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী ধারাবাহিকটি পঞ্চম স্থানে রয়েছে।
এদিনের পর্বে দেখা যায় পরাগ এবং পলাশকে ডিএম ডেকেছেন বলে পলাশ বলে “মেরে একেবারে শুইয়ে দে।” পরাগ তখন বলে “ইনিও একজন ম্যাডাম, মানে বুঝতে পারছিস একদম ঠিক জায়গামতো গিয়ে বুঝিয়ে এসেছে।” এই শুনে শিমুল বলে সময় নষ্ট না করে তারা যেন তাড়াতাড়ি চলে যায়।
শিমুল তাদেরকে বলে তারা যেন দিয়ে ম্যাডামের কাছে গিয়ে তাদের বক্তব্য খুলে বলে, তারপরেই দেখা যাবে উনি কার কথাকে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন। ভীষণ রেগে যায় পরাগ। এরপর দুজনেই ভালো ছেলের মতন হাজির হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে গিয়ে পরাগ যখন শিমুলকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করে তখন একেবারেই অসফল হয় সে কারণ তিনি পুলিশের মতন অবিবাচক নন। অপমান করার পর ডিএম শেষে বলেন যদি তার জেলার মেয়ের উপর আবারও এমন অত্যাচার হয় তাহলে এবার পলাশ আর পরাগের চাকরি থাকবে না
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে প্রতীক্ষা শিমুলের শ্বশুরবাড়িতে এসে চেঁচামেচি শুরু করে। সে বলে শিমুলের কি দরকার ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করার। এই শুনে শিমুল তাকে বলে সে জানে যে তাকে ফাঁসানোর পেছনে মেইন বুদ্ধিটা ছিল প্রতীক্ষার। এটা শুনে বেশ চমকে যায় সে।

