“আপনি যদি এতো কাছা খোলা হন তাহলে আপনার মেয়ে কী শিখবে!” সকলের সামনে প্রতীক্ষার মাকে ঠান্ডা করলো শিমুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। সম্পূর্ণ বাস্তবকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ধারাবাহিকের প্লট। সবার সামনে প্রতীক্ষার মাকে উচিত জবাব দিল শিমুল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলকে বিপদে ফেলার জন্য প্রিয়াঙ্কার বুদ্ধিতে এক ভয়ঙ্কর ব্যাপার ঘটানোর পরিকল্পনা করেছে পরাগ পলাশ। তারা খুব ভালো করেই জানে এই মুহূর্তে শিমুলকে চটিয়ে দিলে বিয়ের কাজটা উদ্ধার করা যাবে না। শিমুল সব কাজ এগিয়ে দিলেও সরাসরি গায়ে হুলুদে অংশ নিতে চায় না। ফলে মধুবালা পলাশের কাছে গিয়ে পলাশকে বেশ ধমক দিয়ে বলে, সে যেনো শিমুলের সাথে খারাপ ব্যবহার না করে।
পলাশ শিমুলকে বলে, এবার সবাই সবার ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু শিমুলের বেশ সন্দেহ হয়। এরপর সেখানে আসে পরাগ। আর বলে, “আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি, আর তাই জন্যই আমি শতদ্রুকেও নেমতন্ন করে এসেছি।” এই শুনে অবাক শিমুল।
এরপর শুরু হয় গায়ে হলুদ। নাচ গান আনন্দে সবাই মেতে ওঠে। সেই সব দেখে পরাগ মনে মনে বলে, ” যা ইচ্ছে করে নাও শিমুল রানী, তোমাকে বধিবে যে, গোকুলে বারিছে সে।” পরাগের কথা শুনে এটুকু স্পষ্ট যে, অনেক বড় কিছু একটা সর্বনাশ ঘটাতে চলেছে তারা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে শিমুল প্রতীক্ষার বাড়িতে গেলে প্রতীক্ষার মা শিমুলকে নানা রকম কথা বলে, বিশেষ করে শিমুলের ছেলে বন্ধুর কথা তুলে তাকে অপমান করার চেষ্টা করে। তখন শিমুল সবার সামনে প্রতীক্ষার মাকে বলে, “আপনি যদি এতো কাছা খোলা হন তাহলে আপনার মেয়ে কী শিখবে!” এই শুনে মুখ বন্ধ হয়ে যায় প্রতীক্ষার মায়ের।

