মধুবালার কথা ভেবে পরাগ পলাশকে বাঁচিয়েছে শিমুল! আবার কোনো প্ল্যান করলে শাস্তি দিতে পিছুপা হবে না সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। নিজের শাশুড়ি মায়ের কথা ভেবে এবার এক মহৎ কাজ করলো শিমুল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ঠাকুর ভাসানের দিন শিমুলের ভালো থাকা সুখে থাকাটাকে সহ্য করতে না পেরে পরাগ আর পলাশ নিজেদের মনের জ্বালা মেটাতে শিমুলকে বিষ খাওয়ায়। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিমুল।
বিপাশারা পুলিশের কাছে গিয়ে নালিশ করে পরাগ আর পলাশের নামে। এই দিনের পর্বে দেখা যায়, শিমুলকে বাড়ি নিয়ে যেতে আসে পরাগ। সবই যে তার নাটক সেটা বুঝতে বাকি থাকেনি কারোরই। ওপর ওপর নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে সে কিন্তু যখনই শিমুলের জন্য খরচা হওয়া টাকা দেওয়ার কথা বলা হয় তখনই হাত তুলোনায় পরাগ।
বাড়ি ফেরার পর থেকে মধুবালা শিমুলের এতোটুকু অযত্ন হতে দেয়নি মধুবালা। খুব করে যত্ন করতে থাকে তাকে। শিমুলকে সময় মতো ওষুধ খাইয়ে দেওয়া থেকে শুরু করে সময় মতন খাবার দেওয়া সবই করে সে। এরপর হঠাৎ করে বাড়িতে পুলিশ আসে আর পরাগ পলাশকে অ্যারেস্ট করতে চায়। তখন শিমুল বলে সে নিজেই বিষ খেয়েছে আর পরাগ পলাশ নির্দোষ।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুল সুচরিতা বিপাশাদের বলছে, দু-দুটো ছেলেকে যদি তাদের মায়ের চোখের সামনে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয় তাহলে সেই মা কী নিয়ে থাকবে? শিমুলের এই উদারতা দেখে অবাক হয়ে যায় বিপাশা। অন্যদিকে পরাগ পলাশ আর প্রতীক্ষা একসাথে হয়ে ভাবতে থাকে এর পেছনে নিশ্চয়ই শিমূলের বড় কোন প্ল্যান আছে।

