পরাগ আবার শিমুলের গায়ে হাত তুলতে যেতে অস্ত্র হাতে তুলে নিল শিমুল, ভয় পেয়ে গেল পরাগ

বাংলা বিনোদন জগতের একটি অন্যতম চ্যানেল জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বাস্তববাদী ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা শিমুল। সম্পূর্ণ বাস্তবকে তুলে ধরেছে এই ধারাবাহিক।
এই দিনের পর্বে দেখা যায় মধুবালা বেড়াতে যাবে বলে যখন জিনিসপত্র গোছাচ্ছে তখন থেকেই টাকা নিয়ে সমস্যা শুরু করে তার দুই ছেলে পরাগ ও পলাশ। টাকাটা কোথায় পেল সে? কে দিয়েছে? সেটা জানার জন্য চাপ দিতে থাকে তারা।
কখনো প্রতীক্ষাা তো আবার কখনো কাকিমা সবাইকেই জিজ্ঞাসা করে তারা। এরপর পুতুল দি আসল সত্যিটা জানায় সকলকে। শিমুলের শাশুড়ি মাও শিমুলের হয়ে কথা বলে। লজ্জায় মাথা নিচু হয়ে যায় পলাশ ও পরাগের। মধুবালার মনে শিমুল যে জায়গা করে নিল এটা কিছুতেই সহ্য করতে পারে না প্রতীক্ষা। এরপর শিমুলের হাতে সংসারের দায়িত্ব দিয়ে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মধুবালা।
ধারাবাহিকের আগামী পর্ব দেখলে চমকে যাবেন দর্শক মহল। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মধুবালা নেই তাই পুতুল দির ভয় লাগছে বলে শিমুল তার ঘরে চলে আসে তার সাথে ঘুমাবে বলে। খুব খুশি হয় পুতুল। কিন্তু রেগে যায় পরাগ।
পরাগ এসে শিমুলকে অনেকবার যেতে বলে কিন্তু শিমুল যেতে চায় না। তখন শিমুলের হাত ধরে টেনে তাকে নিয়ে যেতে চায়। এই দেখে পুতুল বাধা দিতে আসে কিন্তু পরাগ কথা না শুনলে পরাগের হাতে কামড়ে দেয় পুতুল। পরাগ পুতুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই দেখে ভীষণ রেগে যায় শিমুল আর একটা ছুরি হাতে তুলে নেয়। সেই নিয়েই পরাগের সামনে দাঁড়ায় শিমুল আর বলে যদি আর এক বার এমন কিছু ঘটে তাহলে খুব খারাপ হয়ে যাবে। এই দেখে ভয় পেয়ে যায় পরাগ।
View this post on Instagram

