পরাগ পলাশ করছে শিমুলকে চিরতরে সরানোর প্ল্যান! শিমুলকে সচেতন করলো সুচরিতা, তার পাশে সকলে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি বাস্তববাদী হয়ে উঠছে। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
একটি মেয়ে কিভাবে এই সমাজে প্রতিটি পদক্ষেপে প্রতারিত অত্যাচারিত হয় সেই গল্প নিয়েই শুরু হয়েছিল কার কাছে কই মনের কথা। ধীরে ধীরে এই গল্প দর্শকদের মনে কৌতূহল এবং আকর্ষণ তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে ধারাবাহিকের নায়িকা শিমুল হৈচৈ করে পাড়াতেই দুর্গাপুজো পালন করছে।
শিমুলের এই সুখী থাকা একেবারে সহ্য করতে পারছে না পরাগ আর পলাশ। তারপর তাদের মা ও এখন ভালো থাকতে শিখেছে। নিজেকে নিয়ে বাঁচতে শিখেছে। এটাও বিশেষ পছন্দ করছে না তারা। তাই এবার শিমুলকে বড়সড়ো বিপদে ফেলার ফন্দি আটছে দুই ভাই।
এদিনের পর্বে দেখা যায় পুজো দিতে দিতে হাসি খুশি শিমুল পরাগের দিকে তাকাতেই কেমন যেন বিবর্ণ হয়ে যায়। কারণ পরাগের দৃষ্টি শিমুলের সমস্ত সুখ আনন্দকে গ্রাস করতে চাইছিল। বিষয়টা তার প্রতিবেশী বান্ধবীদের সঙ্গে ভাগ করে নেয় শিমুল। তার আর শিমুলকে ভরসা যোগায়।
বিপাশা সুচরিতারা শিমুলকে বলে, কিউ আর তার কোন ক্ষতি করতে পারবে না। এবার যেন শিমুল নিজের দিকটা একটু ভাবে। সে যেন শতদ্রুর সঙ্গে নিজের জীবনটা নতুন করে শুরু করে। আর পরাগ পলাশ যদি তার কোন ক্ষতি করতে আসে তবে তাদের আটকানোর অস্ত্র শিমুলের হাতে রয়েছে। শিমুল কি সত্যি এবার পরাগকে ছেড়ে শতদ্রুকে নিয়ে ভাববে?

