পড়াগের সঙ্গে মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে শতদ্রুর হাত ধরে মধুবালাকে ছেড়ে চলে গেল শিমুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এইবার পরাগকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে শিমুল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, খুব ধুমধাম করে শিমুল তার দেওর পলাশের বিয়ে দিচ্ছে। সব কাজ সে নিজের হাতে সামলাচ্ছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তাকে দিয়ে কাজ হাসিল করানোর জন্যই তার সাথে এত ভালো ব্যবহার করছে পলাশ, পরাগ আর প্রতীক্ষা।
সমস্ত আচার নিয়ম মেনে সুন্দর ভাবে সবকিছু গুছিয়ে পলাশের বিয়ে দেয় শিমুল। এতদিনকার এত অপমান এত অনাচার কিছুই মাথায় রাখেনি সে। কিন্তু এরপরেও তারা নিষ্কৃতি দেয়নি শিমুলকে। তারা মিথ্যে দোষে দোষারোপ করেছে শিমুলকে। শিমুল খুব ভালো করেই বুঝে গিয়েছে এই বাড়িতে ভালোভাবে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়।
সম্প্রতি প্রকাশ পেল ধারাবাহিকের একটি নতুন প্রোমো। এখানে দেখা যায়, শিমুল প্রতীক্ষাকে রান্নাঘরের সমস্ত জিনিস কোথায় থাকে সব বুঝিয়ে দিচ্ছে। সে মনে করিয়ে দিচ্ছে যে তার শাশুড়ি মা চায় চিনি খান না। তখন মধুবালা এসে বলে প্রতীক্ষা তো চাকরি-বাকরি করা মেয়ে। সেকি আর হেসেল কিভাবে চালাতে হয় বুঝবে?
শিমুল তখন বলে, ওকেই তো সব বুঝে নিতে হবে কারণ তার দিন এই বাড়িতে ফুরিয়েছে। এই শুনে, পায়ের নিচ থেকে মাটি সরে যায় মধুবালার। শিমুল বলে সে এই মিথ্যের সম্পর্ক থেকে বেরোতে চায়। তাই পরাগকে ডিভোর্স দিচ্ছে সে। আর ঠিক তখনই সেখানে চলে আসে শতদ্রু। শিমুল শতদ্রুর দিকে তাকিয়ে বলে “এই সময় অন্তত আমার বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়েছে।” এই শুনে কান্নায় ভেঙে পড়ে মধুবালা। মধুবালা শিমুলকে বলে সেই তার শেষ সম্বল। তবে কি শিমুল শক্তি চলে যাবে মধুবালাকে ছেড়ে?

