ডিভোর্স হলেও ভরণ পোষণের দায়িত্ব পরাগের জানিয়ে দিল শিমুল! আজকের দুর্ধর্ষ পর্ব টিভির আগেই

এত অপমান ও কষ্ট সহ্য করে এবার ডিভোর্সের পথে শিমুল! ডিভোর্স হলেও খোরপোষ দিতে হবে সে জানিয়ে দিল পরাগকে

জি বাংলার (Zee Bangla) সম্প্রচারিত নতুন ধারাবাহিক “কার কাছে কই মনের কথা” (Kar kache koi moner kotha)। মূল চরিত্রে রয়েছে মানালী। গল্প অনুযায়ী বর্তমানে ‘বিয়ের পর্ব’ মিটেছে পরাগ-শিমুলের। ফুলসজ্জা ভেস্তে দিয়েও থেমে থাকেনি পরাগের মা। বিয়ের দিন থেকেই চলছে ঝামেলা। শাশুড়ির নানান কার্যকলাপে কার্যত অস্বস্তিতে শিমুল। বর্তমানেও মেলেনি রেহাই।

শিমুলকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তার শাশুড়ি

এই দিনের পর্বে দেখা যায় পলাশকে তার মা পুতুলের হয়ে এত কথা বললে পুতুলের খুব ভালো লাগে। সে তখন বলে “আমার হয়েতো এত বললি এবার একটু বউটার হয়েও বল তো দেখি।” তখনই রেগে যায় পুতুলের মা আর বলে সেই নিয়ে তাকে ভাবতে হবে না। ওই মেয়ে এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। ওকে চলে যেতে হবে।

ভরণপোষণ দেওয়ার কথা বলল শিমুল

সবার সামনে আবারো অপমান করা হয় শিমুলকে। পরাগ বলে সে যা করেছে তারপর এই বাড়িতে তার আর কোন জায়গা নেই। সে তার বাপের বাড়িতে চলে যাক তেমন হলে খাই খরচা দিয়ে দেবে পরাগ। শিমুল তখন বলে ডিভোর্স হয়ে গেলে ভরণপোষণের সমস্ত খরচাই দিতে হবে পরাগকে আর এটা সে কোন দয়া চাইছে না এটা তার অধিকার। এই কথা শুনে পলাশ বলে এমন মেয়ে বিয়ে করেছে তার দাদা যে এখন থেকেই ভরণপোষণের কথা বলছে।

দুশ্চিন্তায় পড়ে গেল শিমুলের মা

ওদিকে শিমুলের মা ভাবতে থাকে এত সাধ করে ধুমধাম করে মেয়েটার বিয়ে দেওয়া হল আর এখন মেয়েটা বাড়িতে এসে বসে থাকবে। শিমুলের ছোট বৌদি শিমুলের হয়ে কথা বললেও তার বড় বৌদি বলতে থাকে যে শিমুল যদি চলে আসে তাকে তার দাদারা দেখতে পারবে না। সে অনেক বড় ভুল করেছে এবার তার মাশুল তাকেই গুনতে হবে। শিমুলের মাও নিরুপায়।

এরপর সবাই মিলে শিমুলের শ্বশুরবাড়ি যায় তারা। শিমুলের মা, পরাগের মাকে বলে মেয়েটা একটা ভুল করে ফেলেছে। ওকে কি একবারের জন্য ক্ষমা করে দেওয়া যায় না? তখন পরাগ বলে “ও এসে থেকেই এই সমস্ত করতে শুরু করেছে যা আমার একদম পছন্দ নয়।” পলাশ বলে ওঠে “কিছুদিন বাদে যখন আমার বউ প্রতীক্ষা এই বাড়িতে আসবে ও তখন কি শিখবে?” শিমুলের মা অসহায়ের মত বলে, “তাহলে আর কি বাড়িতে চল দাদার লাথি ঝাটা খা।” দর্শকদের মতে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই শিমুলের পক্ষে কল্যানকর।

Back to top button