শাশুড়ি ননদের ভবিষ্যত গড়তে বন্ধুদের অপমান করলো শিমুল! এবার কী হবে তার ভবিষ্যত?

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এইবার সবাইকে এক এক করে দূরে সরিয়ে দিল শিমুল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা শিমুলকে মারার চেষ্টা করলেও পরাগ আর পলাশের প্ল্যান সফল হয়নি। সুস্থ হয়ে এবার জীবনের পাঁচ লক্ষ টাকা দাবি করে শিমুল। এই দিনের পর্বে দেখা যায়, পরাগ একটা কাগজ দেয় শিমুলকে যেখানে লেখা আছে একপ্রকার বাধ্য হয়েই 5 লক্ষ টাকা শিমুলকে দিচ্ছে পরাগ।
এরপর সবার সামনে শিমুল এক হাতে ৫ লক্ষ টাকার চেক আর পরাগের মাইনের অর্ধেক অর্থাৎ ২১ হাজার টাকা নিজের হাতে নেয় আর অন্যদিকে কাগজে সই করে দেয়। এইসব দেখে পরাগ বলে, “তুমি যে এতই টাকা-পয়সার হিসেবি আগে বুঝিনি।”
এরপর শিমুল পুতুলকে নিয়ে ব্যাংকে যায় তার নামে একটা অ্যাকাউন্ট খুলতে। শিমুল পুতুলকে বলে, সেই পাঁচ লক্ষ টাকা সে পুতুলের ওষুধ পত্র এবং চিকিৎসার জন্য নিয়েছে। এখন পুতুলের নামে একাউন্ট খুলবে এবং পরে সেটাকে পুতুল এবং মধুবালা দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট করে দেবে শিমুল। এসব শুনে শিমুলের উদারতা দেখে অবাক হয়ে যায় পুতুল।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বিপাশা সুচরিতাদের বাড়িতে দেখে শিমুল বলে তার শাশুড়ি সব মাতব্বরদের ডেকে নিয়ে এসেছে। বিপাশা এই কথার প্রতিবাদ জানালে শিমুল বলে, যারা কোন সমস্যা হলে সমাধান করতে আসে তাদের মাতব্বরই বলে। এই শুনে খুব অপমানিত বোধ করে প্রত্যেকে।

