শাশুড়ির সব চাল ফাঁস করলো শিমুল, পরাগকে শিমুলের অপমানের উপযুক্ত জবাব দিল তার ছোটবৌদি

স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্প জুড়ে রয়েছে এক মেয়ের বিয়ের পরে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প। নতুন বিয়ের পরে, শ্বশুরবাড়ি গিয়ে নতুন পরিস্থিতি, পরিবেশ, নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্পই বলে ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi moner kotha)।

ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’-র মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে মানালি দে (Manali Dey)-কে। তাঁর বিবাহ এবং তারপরে নতুন শ্বশুরবাড়ির ঘটনাপ্রবাহ, শাশুড়ি রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)-র সঙ্গে তাঁর দ্বৈরথ, এই নিয়েই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প। মানালির গায়ের রঙ নিয়ে শ্বশুরবাড়িতে খোঁটা শোনা, বাবার বাড়িকে অপমান করা, এই সমস্ত দৃশ্য নিয়ে এর আগেই বিতর্ক হয়েছিল। তবে নতুন আপডেটে, সেই বিতর্ক উঠেছে চরমে।

এ দিনের পর্বে দেখানো হয় শিমুল পরাগ আর পুতুলকে নিয়ে চলে এসেছে নিজের বাপের বাড়ি। সেখানে পুত নিজের সরল মনে শিমুলের শ্বশুরবাড়িতে ঘটা সমস্ত ঘটনা বলে দেয় শিমুলের বাড়ির লোকজনদের সামনে। বারবার চুপ করাতে চাইলেও চুপ হয়না পুতুল। নিজের শ্বশুরবাড়ির মান সম্মানের কথা ভেবে শিমুল পুতুলকে একটু বকুনি দিয়ে চুপ করতে বলে।

কিন্তু পরাগ সেই ধাঁচের ছেলে নয়। সে শিমুলের দুই দাদা, বৌদি, মায়ের সামনেই শিমুলের নামে একগাদা অভিযোগের ঝুলি খুলে বসে। এমন সব অভিযোগ সে শিমুলের নামে করে যেগুলি প্রত্যেকটি মেয়ের আদর্শ। শিমুলের মা তার শাশুড়ি মায়ের অসুস্থতা নিয়ে শিমুলকে কিছু বলতে গেলে শিমুল বলে, “ওনার শরীর কতটা খারাপ হয়েছে বা আদেও খারাপ হয়েছে কিনা তা জানিনা তবে মন খারাপ হয়েছে।” অর্থাৎ শিমুল তার শাশুড়ি মায়ের ফন্দি ধরে ফেলেছে তাই বঙ্গার্থ ভঙ্গিতে সে এমন কথা বলে।

অন্যদিকে শিমুলের ছোট বৌদি পরাগের এই অভিযোগকে কেন্দ্র করে তাকে অনেক কথাই শুনিয়ে দেয়। তার ছোট বৌদি পরাগকে বলে, “যদি শিমুল কোন ভুল করে থাকে তাহলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব তোমার। সেক্ষেত্রে সবার সামনে নিজের বউকে ছোট না করে তোমার উচিত আলাদা করে সেগুলো নিয়ে শিমুলের সঙ্গে কথা বলা। তা না করে তুমি তাকে সবার সামনে ছোট করছো? স্বামী স্ত্রীর মধ্যে যা সমস্যা হবে সেটা স্বামী তার স্ত্রীর সঙ্গে আলাদা করে মিটিয়ে নেবে এভাবেই তো একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।” এই কথাগুলো পরাগ কতটা বুঝতে পারল তা ঠিক জানা নেই তবে দর্শকরা শিমুলের ছোট বৌদির কথার সাথে একদম সহমত।

Back to top button