‘স্বার্থপর শিমুল’! পরাগের নামে পাড়ার লোকের কাছে কাদুনি গেয়েও পুলিশের সামনে পাড়ার বন্ধুদেরই ছোট করলো!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। স্বার্থপরের মতন সবার বিরোধিতা করলো শিমুল।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, দশমীর দিন শিমূলের স্বামী দেওর এবং দেওরের হবু স্ত্রী প্রতীক্ষা শিমুলকে বিষ খাওয়ায়। এরপর শিমুল অসুস্থ হয়ে পড়ে। অনেক ছোটাছুটি করে তাকে হাসপাতালে ভর্তি করে তার প্রতিবেশী বান্ধবীরা। পুলিশের কাছে গিয়ে নালিশ অব্দি করে আসে বিপাশা সুচরিতারা। শুধু তাই নয় শিমুলকে ছাড়িয়ে আনার সময় তারাই সমস্ত টাকাটা দেয়।
এতকিছু করার পরেও তার প্রতিদান হিসেবে শিমুল যেটা করে সেটা তার স্বার্থপরতার পরিচয় দেয়। পুলিশ যখন তদন্তের জন্য আসে তখন শিমুল বলে সে নিজেই বিষ খেয়েছে। সে বলে শিমুল যে বয়ান দিচ্ছে সেই বয়ান না নিয়ে পাড়ার লোকেদের স্যাটিসফাই করতে নাকি উঠে পরে লেগেছে পুলিশ। আর এর জন্য সে কোর্টে যাবে বলেও চ্যালেঞ্জ করে পুলিশকে। এসব শুনে রীতিমতো অবাক প্রত্যেকে।
যখন শিমুলের প্রয়োজন ছিল তখন তার প্রতিবেশী বান্ধবীরা মরিয়া হয়ে তার জন্য ছুটে এসেছিল। তার সমস্ত প্রয়োজন অপ্রয়োজনের খেয়াল রেখেছিল। আর আজ তাদের বিরুদ্ধে যেতে একটুও খারাপ লাগলো না শিমুলের? সে যেটা ঠিক করেছে সেটাই করল। তার শাশুড়ি মা এবং প্রত্যেকে যারা যারা তার পাশে ছিল কারোর কথায় ভাবল না সে।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর পেটন খেতেই সমস্ত সত্যিই উগরে দিল উৎসব! তবে কাঁকনের কাছে পৌঁছানো হল আরও কঠিন!
এমন একটা কাজ করার জন্য, দর্শকদের চোখে শিমুল স্বেচ্ছাচারী এবং সুবিধা ভোগী একজন মেয়ের তকমা পেলো। অন্য কোন মানুষ থাকলে হয়তো এতটাও প্রভাব ফেলতো না দর্শকদের উপর, কিন্তু শিমুলের মতন একজন প্রতিবাদী একটি চরিত্রের এমনভাবে অন্যায় সহ্য করে নেওয়া বা মেনে নেওয়ার বিষয়টা শিমুলকে খুবই খারাপ করে তুলেছে দর্শকদের চোখে।
View this post on Instagram

