রাতে মাঝ রাস্তায় পুতুলকে নিয়ে গুন্ডাদের পাল্লায় শিমুল! এবার পরাগের কোপ থেকে কী করে রক্ষা পাবে সে?

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। প্রকৃত পক্ষে সমাজের বাস্তব দিকগুলি তুলে ধরেছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
কিছুদিন আগে অব্দিও শিমুলের বিপক্ষে ছিলেন তার শাশুড়ি মা। বর্তমানে নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই ভালো মানুষটাকে প্রকাশ করতে পেরেছে মধুবালা। আর তাই আজ সে এসে দাঁড়িয়েছে শিমুলের পাশে। দর্শকরা দেখেছেন কিভাবে পরাগ পলাশের সামনে দাঁড়িয়ে তাদের কথার চরম বিরোধিতা করেছেন তিনি। এই ঘটনাটা ঘটার পর এই ধারাবাহিকটি দর্শকদের পছন্দের তালিকার সেরা জায়গাটা দখল করে নিয়েছে।
এদিনের পর্বে দেখা যায় শতদ্রু শিমুলকে বলে, সে যে মানুষটাকে এতদিন ধরে ভালবেসেছে তাকে এত তাড়াতাড়ি ভুলে অন্য কাউকে আপন করে নিতে পারবে না। হয়তো ১০ বছর পর তার এই চিন্তা ভাবনা হয়তো বদলাবে কিন্তু তার আগে নয়। শিমুলের জন্য তার দরজা সব সময় খোলা থাকবে।
অনেক রাত হয়ে যাওয়ায় চিন্তা করতে থাকে শিমুলের শাশুড়ি মা। দশটায় ফেরার কথা ছিল তাদের কিন্তু বেজে গিয়েছে সাড়ে এগারোটা। অন্যদিকে পরাগ আর পলাশ শিমুলের মুন্ডু পাত করতে থাকে। যে ছেলেটা নিজের দিদির মৃত্যু কামনা অব্দি করতে পারে সেই পলাশের আজ দিদির জন্য ভালোবাসা উথলে ওঠে। সবই তাদের শিমুলকে ছোট করার ধান্দা। মধুবালা ভাবতে থাকে কি হলো মেয়ে দুটোর।
অন্যদিকে দেখা যায় শিমুল আর পুতুল পড়েছে মহা বিপদে। তারা ঠিক সময়েই ফিরে আসত কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। ফলে গাড়ি থেকে নেমে যেতে হয় তাদের। এরপর একটা গাড়িও যেতে চায় না। সবাই ক্যানসেল করে দেয়। ভীষণ ভয় পেয়ে যায় শিমুল আর পুতুল। তারা কি পারবে সুস্থভাবে বাড়িতে ফিরতে? আর বাড়ি ফেরার পর কোন নতুন ঝড় অপেক্ষা করছে শিমুলের জন্য?
View this post on Instagram

