সব কটা ঘুড়ি কেটে সবাইকে চমকে দিল মধুবালা! অবাক শিমুল রইল আজকের দারুন পর্ব

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। সমাজের বাস্তব দিকগুলিকে প্রতিটি পর্বে তুলে ধরছে এই ধারাবাহিক।
এদিনের পর্বে দেখা যায় শিমুল রান্নাঘরে রান্না করছে। এমন সময় পুতুল এসে বলে তার খুব ঘুড়ি ওড়ানোর শখ হয়েছে। সে ঘুড়ি ওড়াতে চায়। এই শুনে শিমুল ভাবতে থাকে ঘুড়িটা এবার কাকে দিয়ে আনাবে। পুতুল ঠিক করে তুতুলকে ডেকে ঘুড়ি আনতে বলবে সে।
ঠিক সেই সময় শিমুলের শ্বশুরবাড়িতে ঢোকে তুতুল। সে তার বৌদি ভাইয়ের কাছ থেকে লাল কালো রংয়ের শাড়ি চাইতে আসে আর ঠিক তখনই পুতুল তাকে পাঁচটা ঘুড়ি আনতে বলে। তুতুল তাদেরকে জানায় সুচরিতা, বিপাশা আর শীর্ষা বৌদিও শিমুলের শ্বশুরবাড়িতে আসছে ঘুড়ি ওড়ানোর জন্য। এই শুনে খুব মজা পায় পুতুল। এইসব যাতে তার শাশুড়ি মার কানে না যায় তাই শিমুল বারবার বলে দেয় সবকিছু যেন বাইরের সিঁড়ি দিয়ে আনা হয়।
এরপর ঠিক সময় মতন শিমুলের বাড়িতে চলে আসে প্রত্যেকে। সবাই মিলে চলে যায় ছাদে। এরপর শুরু হয় ঘুড়ি ওড়ানোর লড়াই। প্রথমদিকে শিমুল ভয় পেতে থাকে কারণ দুই ভাই বাড়িতে রয়েছে। বিপাশা বলে ভয় পাওয়ার কোন কারণ নেই। এরপর সবাই খুব হইহই করে ঘুড়ি ওড়াতে থাকে।
ছাদের এত চিৎকার চেঁচামেচি শুনে সেখানে চলে আসে মধুবালা। এসব কি হচ্ছে জানতে চাইলে শিমুল তাকে বলে পুতুলদের ঘুড়ি ওড়াতে ইচ্ছে হয়েছিল তাই শিমুল পুতুল দিকে সাহায্য করছিল। শিমুলের শাশুড়ি মা সবাইকে জিজ্ঞাসা করে এইযে এখানে এসে এইসব হৈ হৈ চলছে তার অনুমতি একবারও কেউ নিয়েছে তার থেকে? সবাই খুব ভয় পেয়ে যায়। তবে কি এবার ভন্ডুল হয়ে যাবে শিমুলের সব আনন্দ?
View this post on Instagram

