ধরা পড়ল শিবু গুন্ডা! ফুলকির সামনে এলো রাজবাড়ির গোপন সত্যি, খুলে গেলো ছোট রানীর মুখোশ!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি শিবুর বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে বাসনওয়ালি সেজে যায়। আর সেখানেই শিবুর মায়ের দেখা পায়। তারপর নানারকম কথার মাঝে জানতে পারে শিবুর বিয়ে হয়নি, আর তার জন্য মেয়ের খোঁজ চলছে। এই সুযোগটা কাজে লাগায় ফুলকি। ফুলকি কথা দেয় শিবুর জন্য সুন্দরী ভালো পাত্রী খুঁজে আনবে। এরপর ফুলকি ঝিনুককে ফোন করে পায় না তাই তমালকে ফোন করে বলে দেয় সবটা।

তার কিছুক্ষণ পরই ঝিনুককে ফোন করে ওই মহিলা। ঝিনুক তো প্রথমে কিছুই বুঝতে পারছিল না, তারপর তমাল ফোন নিয়ে সব কথা বলে নেয়। তারপর ফুলকি এসে তমাল আর ঝিনুককে সবটা বুঝিয়ে বলে যে তার বাবার মতনই এরকম অসংখ্য লোক বছরের পর বছর নিখোঁজ হয়েছে। তাই তাদেরই মাথাকে ধরার জন্য ফুলকি এই ফাঁদ পেতেছে।
পরের দিন ফুলকি আর তমাল যায় থানায়। পুলিশকে সব তথ্য জানাতে। কিভাবে তারা প্ল্যান সাজিয়েছে সবটা বলে আসে। পুলিশ বারবার ফুলকিকে সাবধান হতে বলে এরপর ফুলকি পরের দিন তমাল এবং ঝিনুককে নিয়ে শিবুর বাড়িতে আসে। ঝিনুককে পাত্রী সাজিয়ে নিয়ে আসে। এদিকে শিবুর মা তাকে আগের দিন পাত্রীর ছবি পাঠিয়েছিল। শিবু তো ঝিনুকের ছবি দেখেই ফিদা।
আরও পড়ুনঃ ‘হয়তো আমার স্পষ্ট কথার জন্যই…’ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বাদ যাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তনিমা সেন
শিবু বাড়ি না থাকায় তমাল বলতে থাকে সে এই বিয়েতে রাজি না, আর যেই শিবু পালিয়ে গিয়েছিল সে মেয়ে দেখতে আসার লোভে ফুলকির ফাঁদে পা দেয়। আর ফুলকিও হাতেনাতে ধরে ফেলে শিবুকে। শিবু পালানোর চেষ্টা করলে ফুলকি এক ঘুষিতে শিবুকে কাবু করে জানিয়ে দেয় আশেপাশে পুলিশ পুরো ঘিরে ফেলেছে। তারপর পুলিশ এসে শিবুকে ধরে নিয়ে যায়।

