সোনা রুপা নাকি শাক্য মিষ্টি কাদের পাল্লা ভারী! দুই খুদেদের নিয়েই এগোচ্ছে গল্প, ধারাবাহিকের জনপ্রিয়তা কি এবার তাদের হাতেই?

বর্তমানে বাংলা টেলিভিশনে সম্পর্ক গুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। তবে বেশি করে ভাই বোন বা দুই বোনের সম্পর্ক এখন দর্শকদের চোখে পড়ছে এমনটাই বলছে অনেকে। প্রসঙ্গত এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দুটি জনপ্রিয় ধারাবাহিক একটি হলো জি বাংলার মিঠাই এবং অন্যটি হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া। দুটোই দর্শকদের খুবই প্রিয় দুই সিরিয়াল। একটিতে মিঠাই সিদ্ধার্থের জুটি এবং অন্যটিতে সূর্য দীপার জুটিকে দর্শক অনেক ভালোবাসা দিয়েছে। কিন্তু এখন এই দুটো ধারাবাহিকের মূল আকর্ষণ হয়েছে এই ধারাবাহিকের ক্ষুদে শিল্পীরা।
প্রসঙ্গত স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহি কে সূর্য দীপার দুই যমজ মেয়ে হয়েছে এমনটাই দেখানো হয়েছে। আর তারা কিছুটা বড় হতেই এখন দর্শকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে। সোনা রুপা তাদের মিষ্টি মিষ্টি কথায় এবং পাকা পাকা কথায় মুগ্ধ করছে দর্শকদের। এখন তাদের জন্যই স্টার জলসার এই ধারাবাহিকটি টি আর পি তালিকায় প্রায় প্রত্যেক সপ্তাহেই শীর্ষ স্থান দখল করে। তাই এখন সূর্য দীপার জুটির থেকেও বেশি সোনা রুপার জুটি বেশি পছন্দের হয়ে উঠেছে।
আর উল্টো দিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় জনপ্রিয়তা অর্জন করে রয়েছে এই ধারাবাহিক। শুরুর থেকেই মিঠাই এবং সিদ্ধার্থের জুটি দর্শকের অত্যন্ত প্রিয় কিন্তু এখন তাদের ছেলে শাক্য এবং মেয়ে মিষ্টিকে নিয়েই ধারাবাহিক জমজমাট হয়ে উঠেছে। শাক্য আসার পরে অতটাও জনপ্রিয়তা না বাড়লেও মিষ্টি আসতেই তার চরিত্রে মুগ্ধ দর্শক। সম্প্রতি আবার দুই ভাই বোনকে একসাথে দেখা গেছে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে সেখানেই দর্শক খুব খুশি হয়ে গেছে ।
কিন্তু দুই ধারাবাহিকে সোনা রূপা এবং শাক্য মিষ্টির বাবা মা একসাথে থাকে না যার জন্য তারাও আলাদা থাকে। কিন্তু একে অপরের সাথে সুন্দর বন্ধনে আবদ্ধ তারা। একে অপরের আসল পরিচয় না জেনেও তারা মনের টানে জড়িত। এই চার খুদে শিল্পী অত্যন্ত ছোট হওয়ার পরেও নিজেদের অসাধারণ অভিনয়ে দর্শকদের মনে জায়গা করে রেখেছে। তাই বলা চলে তাদের জন্যই এখন বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় ভালো ফল করে রয়েছে এই দুই ধারাবাহিক।
তাই এখন সোনা রুপা এবং শাক্য মিষ্টি লড়াই হবে এমনটা বলা যেতেই পারে। শুধু দেখার পরবর্তী দিনে কোন দুই ক্ষুদে শিল্পী তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করতে পারে এবং বাংলা টেলিভিশনে জনপ্রিয়তা পেতে পারে। বর্তমানে অনুরাগের ছোঁয়াতে দেখানো হচ্ছে সকলে মিলে তারা দার্জিলিং এ গেছে এবং সেখানে গিয়ে সোনাকে কিডন্যাপ করা চক্রান্ত করেছে মিশকা। এবং মিঠাইতে দেখানো হচ্ছে মিঠাই তার পুরনো সব স্মৃতি ভুলে গেছে এবং সিদ্ধার্থ সহ সকলেই তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করছে। এই দুই ধারাবাহিকের গল্প দেখে বোঝাই যাচ্ছে পরবর্তী কয়েক সপ্তাহ ধরে বেশ জমজমাট পর্ব হতে চলেছে যা নিয়ে অত্যন্ত উৎসাহী ভক্তরা।

