দর্শকদের তাক লাগাতে জলসায় ফিরছে খড়কুটো সিজন ২! জানালেন স্বয়ং অভিনেত্রী!

চলতি সময়ে টিআরপিই (TRP) হয়ে উঠেছে ধারাবাহিকের হর্তাকর্তা বিধাতা। পর্দায় যেমন দ্রুত শুরু হচ্ছে একের পর এক ধারাবাহিক, ঠিক তেমনই ততই তাড়াতাড়ি পর্দা থেকে বিদায় নিচ্ছে ধারাবাহিকগুলো। যেকারণে একসময় যেখানে মেগা সিরিয়ালগুলো চলত প্রায় ৪-৫ বছর সেখানে বর্তমানে বাংলা ধারাবাহিকগুলোর বয়স হয়ে দাঁড়িয়েছে ৭-৮ মাস। এমনকি কিছু ক্ষেত্রে তো মাত্র ৩-৪ মাসেই স্লট দখল করতে ব্যর্থ হওয়ার কারণে পর্দা থেকে বিদায় নিচ্ছে ধারাবাহিকগুলো।
যদিও বাংলায় এমনও অনেক সিরিয়াল তৈরি হয়েছে যেগুলো রীতিমত দাগ কেটে গেছে দর্শকদের মনে। অসাধারণ কাহিনী, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, সব মিলিয়ে পর্দায় একসময় রাজত্ব করেছিল এই ধারাবাহিকগুলো। মা, বোঝেনা সে বোঝেনা, খড়কুটো, কিরণমালা, বউ কথা কও, বধূবরণ, কুসুম দোলা, ইষ্টিকুটুম, মোহর, তোমায় আমায় মিলে প্রভৃতির মতো একাধিক সিরিয়ালগুলো এখনও একইভাবে গেঁথে রয়েছে দর্শকদের মনে। দর্শকরা এখনও মনে প্রাণে চান পর্দায় আসুন এই ধারাবাহিকগুলোর দ্বিতীয় সিজন। যদিও বাংলা ধারাবাহিকের দ্বিতীয় সিজন একেবারেই চোখে পড়ে না। এখানে আকাশ নীলর দ্বিতীয় সিজন প্রকাশ্যে আসলেও সেটা বিশেষভাবে নজর কাড়তে পারেনি দর্শকদের। তবে এবার ঘটতে চলেছে দর্শকদের অপেক্ষার অবসান।
স্টার জলসার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো
একসময় স্টার জলসার পর্দায় অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল খড়কুটো ধারাবাহিকটি। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা কলকাতার বুকে একটি সাধারণ একান্নবর্তী পরিবারের অসাধারণ গল্প মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। ধারাবাহিকটিতে কৌশিক রায় এবং তৃণা সাহার জুটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। স্রোতস্বিনী বসু ওরফে গুনগুন এবং সৌজন্য মুখার্জীর মিষ্টি প্রেমের কাহিনীকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা। যদিও ধারাবাহিকটিতে গুনগুনের মৃত্যুর পর মন ভেঙে গিয়েছিল দর্শকদের।
সৌজন্য এবং গুনগুনের বিচ্ছেদ একেবারেই মানতে পারেননি ধারাবাহিক অনুরাগীরা। তারপর সৌজন্য এবং গুনগুনের ছেলে ডাঃ সৌরিন মুখার্জি ওরফে ইশানের গল্প নিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটি। তবে দর্শকদের ইচ্ছেতেই ফের ফিরে আসে গুনগুন। ডাক্তার কৌশিক মজুমদারের মেয়ে একটি থেরাপিস্ট হয়েই মুখার্জী বাড়িতে ফিরে আসে সে। ধারাবাহিকটিতে তৃণা সাহাকে ফের দেখে ভীষণ খুশি হয়েছিল দর্শকরা। সেইসময় টিআরপি তালিকায় দারুণ ফলাফল করেছিল ধারাবাহিকটি।
আরও পড়ুন: সত্যি হলো স্রোতের আশঙ্কা! রাইকে জব্দ করতে সবার সামনে বেফাঁস শৌর্য!
খড়কুটো নিয়ে বড় সংবাদ দিলেন অভিনেত্রী তৃণা সাহা
তবে ধারাবাহিকটি যে এখনও একইভাবে দর্শকদের মনে রয়ে গেছে তার প্রমান চলতি সপ্তাহের টিআরপি তালিকা। বর্তমানে স্টার জলসার রাত সাড়ে ১১টার স্লটে ফের পুনঃপ্রচার শুরু করা হয়েছে ধারাবাহিকটির আর সেখানেই ফের কামাল করেছে খড়কুটো। জি বাংলার ধারাবাহিক শ্রীকৃষ্ণলীলাকে পরাস্ত করে স্লট দখল করেছে খড়কুটো। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে খড়কুটোর স্লট দখল করার সংবাদটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। তবে আপনারা কী দেখতে চান খড়কুটোর দ্বিতীয় সিজন?

