স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিকে আসছে নায়কের দ্বিতীয় নায়িকা! প্রিয় জুটি ভেঙে তৈরি হবে নতুন জুটি!

বর্তমানে প্রতিটি ধারাবাহিকেই (Serial) একটি নায়কের দুটি নায়িকা অথবা একটি নায়িকার দুজন নায়ক থাকাটা খুব স্বাভাবিক হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে আবার নায়িকার জীবনে নতুন নায়ক এবং নায়কের জীবনের নতুন নায়িকা এসে একটি ধারাবাহিকের দুটি জুটিতে ভাগ হয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়।
এইবার এমনটাই হতে চলেছে স্টার জলসার এক নতুন ধারাবাহিকে। নায়কের জীবনে প্রবেশ করতে চলেছে এক নতুন নায়িকা। অর্থাৎ ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা আসতে চলেছে নায়কের জীবনে। সাধারণত এমনটা হলে বেশ দ্বন্দ্ব বিবাদ দেখা দেয় নায়ক নায়িকার মাঝে। তবে এক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম।
নায়িকার সম্মতিতেই এই দ্বিতীয় নায়িকার প্রবেশ ঘটছে। ধারাবাহিকের প্রধান নায়িকা চায় বলেই নায়ক এই দ্বিতীয় নায়িকাকে তার জীবনে আসার সুযোগ করে দিচ্ছে। কিন্তু কেন? কোন কারণে এমনটা করতে চাইছে নায়িকা? সেটাই জানাতে চলেছে আজকের প্রতিবেদনে।
কিছুদিন আগে স্টার জলসায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক যার নাম তুমি আশেপাশে থাকলে। এই ধারাবাহিকেই এইবার প্রবেশ করবে দ্বিতীয় নায়িকা হিয়া রয়। যতদূর জানা যাচ্ছে একটা খারাপ জায়গা থেকে এই দ্বিতীয় নায়িকাকে উদ্ধার করবে নায়ক দেব। তারপর তাকে রাখার একটা ব্যবস্থা করার কথা ভাববে সে।
View this post on Instagram
তখন ধারাবাহিকের প্রধান নায়িকা পারো নায়ককে বলবে, সে যেনো হিয়াকে তার মা বাবার কাছে রেখে আসে। কারণ পারোকে হারিয়ে খুব কষ্ট করে বেঁচে রয়েছে তারা। হিয়া থাকলে তারা তাদের মেয়েকে হারানোর কষ্টটা একটু হলেও ভুলতে পারবে। এরপর সেখানেই জাঁকিয়ে বসবে হিয়া আর তারপরে খলনায়িকার চরিত্রে আবির্ভাব ঘটবে তার।

