টিভি দেখতে দেখতে হঠাৎ লুটিয়ে পড়লেন অভিনেত্রী! আচমকাই ব্রেন স্ট্রো’ক! গুরুতর অবস্থায় হাসপাতালে অভিনেত্রী সায়ন্তনী মল্লিক!

অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের জীবনে বুধবার রাতটা হয়ে উঠেছিল একেবারেই অপ্রত্যাশিত। বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন তিনি। আচমকাই শরীরে শুরু হয় অস্বস্তি। এমন কিছু যে ঘটতে পারে, তা কোনও দিনও ভাবেননি সায়ন্তনী কিংবা তাঁর স্বামী ইন্দ্রনীল মল্লিক। পরে পরীক্ষা করে জানা যায়, হঠাৎই ‘ব্রেন স্ট্রোক’-এর শিকার হয়েছেন অভিনেত্রী। খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরাও।
সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং শেষ করেছিলেন সায়ন্তনী। কিছুটা সময় নিজের জন্য ছুটি নিয়েই ছিলেন তিনি। সেই ফাঁকেই ঘটে যায় এই মারাত্মক বিপত্তি। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে হাসপাতালের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, স্বামী ইন্দ্রনীলকে জড়িয়ে রয়েছেন সায়ন্তনী। চোখ-মুখে ক্লান্তি আর অসুস্থতার ছাপ স্পষ্ট। ক্যাপশনে তিনি লেখেন, “তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।”
অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল জানান, এর আগে সায়ন্তনীর কোনও শারীরিক সমস্যা ছিল না। একেবারেই সুস্থ ছিলেন তিনি। হঠাৎ এমন একটি ঘটনা ঘটবে, তা ভেবেই শিহরিত হচ্ছেন তিনি। চিকিৎসকেরা আপাতত কড়া কোনও নিয়ম মেনে চলার পরামর্শ দেননি। তবে আগামী পনেরো দিন একেবারেই বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সায়ন্তনী।
ইন্দ্রনীলের কথায়, “ভাগ্যিস শুটিং সেটে গিয়ে এই ঘটনা ঘটেনি। বাড়িতে থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে। ভগবান রক্ষা করেছেন আমাদের।” আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেত্রী। কাজের জগৎ থেকে কিছুটা দূরে থেকে সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় তিনি এবং তাঁর পরিবার।
আরও পড়ুনঃ ‘ওরা ভাবে আমার কাছে গান শিখলেই হয়তো সারেগামাপা-তে চান্স পাওয়া যায়…’- বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ইমন চক্রবর্তী!
অভিনেত্রী নিজে জানিয়েছেন, পরিবারের পাশে থাকা আর ভক্তদের ভালোবাসাই তাঁকে নতুন করে লড়াইয়ের শক্তি দিচ্ছে। চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, বিশ্রাম নিলে তিনি দ্রুত সেরে উঠবেন। তবে হঠাৎ করে এমন ঘটনায় নড়েচড়ে বসেছেন তাঁর অনুরাগীরাও। সকলেই প্রার্থনা করছেন, সায়ন্তনী যেন শিগগিরই সুস্থ হয়ে পর্দায় ফিরতে পারেন।

